অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা ওয়ার্ডে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ?

পাঁশকুড়ার সরকারি হাসপাতালে চাঞ্চল্যকর অভিযোগ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। অভিযুক্ত নাম জাহির আব্বাস খান। মঙ্গলবার তাঁকে তমলুক আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এবার এই ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করল ‘তিলোত্তমা মঞ্চের প্রতিনিধি দল’। জানা গিয়েছে, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে রিলাবেল ফেসিলিটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের অধীনে অস্থায়ী 'ওয়ার্ড গার্ল' হিসেবে কাজ করতেন একাধিক মহিলা ৷ তাঁদের অভিযোগ, সংস্থার ফেসিলিটি ম্যানেজার হাসপাতালের ভিতরে ডেকে দি

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা ওয়ার্ডে  এক মহিলাকে ধর্ষণের অভিযোগ?

নিজস্ব সংবাদদাতা: পাঁশকুড়ার সরকারি হাসপাতালে চাঞ্চল্যকর অভিযোগ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। অভিযুক্ত নাম জাহির আব্বাস খান। মঙ্গলবার তাঁকে তমলুক আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এবার এই ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করল ‘তিলোত্তমা মঞ্চের প্রতিনিধি দল’। জানা গিয়েছে, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে রিলাবেল ফেসিলিটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের অধীনে অস্থায়ী 'ওয়ার্ড গার্ল' হিসেবে কাজ করতেন একাধিক মহিলা ৷ তাঁদের অভিযোগ, সংস্থার ফেসিলিটি ম্যানেজার হাসপাতালের ভিতরে ডেকে দিনের পর দিন ধর্ষণ করতেন ৷

গ্রেফতার অভিযুক্তকে জাহির আব্বাস খান বলেছিলেন বাইরে কাউকে জানালে চাকরি হারানোর ভয় দেওয়া হত তাঁদের ৷ এমনকী মুখ বন্ধ রাখার জন্য তাঁদের প্রাণনাশেরও হুমকি দেওয়া হত বলেও অভিযোগ নির্যাতিতাদের ৷অবশেষে অভিযুক্ত ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে সোমবার পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক নির্যাতিতা ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ এরপর কোলাঘাট থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ ৷ অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে পাঁশকুড়া থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা ৷অন্যদিকে সকাল থেকেই উত্তপ্ত পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর।সকাল থেকেই হাসপাতালে বিক্ষোভ দেখায় রিলায়বেল কোম্পানীর কর্মচারীরা।হাসপাতালে সুপার ডা: কৌশিক ঢালের কাছে বচসায় জড়িয়ে পড়ে।

সম্পর্কিত খবর

অসুস্থ বিধায়ক সিন্টু সেনাপতিকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্রুত আরোগ্য কামনা! পূর্ব মেদিনীপুর

অসুস্থ বিধায়ক সিন্টু সেনাপতিকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দ্রুত আরোগ্য কামনা!

শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক সিন্টু সেনাপতি। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।হাসপাতালে চিকিৎসাধীন সিন্টু সেনাপতির চিকিৎসা সংক্রান্ত বিষয়েও খোঁজ নেন তিনি। পাশাপাশি বিধায়কের দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। মা ভবতারিণীর কাছে তাঁর দ্রুত আরোগ্য প্রা

বিজয়ার আবহে সম্প্রীতির মেলবন্ধন, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার উদ্যোগে মিলনমেলায় মাতলেন পুলিশ ও সাধারণ মানুষ! পূর্ব মেদিনীপুর

বিজয়ার আবহে সম্প্রীতির মেলবন্ধন, পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার উদ্যোগে মিলনমেলায় মাতলেন পুলিশ ও সাধারণ মানুষ!

রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথমবার রাজ্যের প্রতিটি থানায় আয়োজিত হচ্ছে বিজয়া সম্মিলনী। সেই উদ্যোগকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পক্ষ থেকে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। উৎসবের আবহে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, পুজো কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অংশুমান সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ভূপ

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ফুল ও ধানচাষে ব্যাপক ক্ষতি, কালীপুজোয় ফুলের জোগানে ঘাটতির আশঙ্কা! পূর্ব মেদিনীপুর

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ফুল ও ধানচাষে ব্যাপক ক্ষতি, কালীপুজোয় ফুলের জোগানে ঘাটতির আশঙ্কা!

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ফুল ও ধানচাষিরা। মাঠে জল জমে আমন ধানের গাছ হেলে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রজনীগন্ধা, গাঁদা, দোপাটি, অপরাজিতা ও চন্দ্রমল্লিকার মতো বিভিন্ন ফুলের চাষও। এর জেরে আসন্ন কালীপুজোয় বাজারে ফুলের জোগান কমার আশঙ্কা দেখা দিয়েছে।কৃষক সংগ্রাম পরিষদ এবং মেদিনীপুর জেলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান, ব্যাপক বৃষ্টিপাতের ফলে জমিতে দাঁড়িয়ে থাকা