Skip to content

দক্ষিণবঙ্গের ১০টি গুরুত্বপূর্ণ রুটে এসবিএসটিসি’র ২০টি নতুন বাস পরিষেবা!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  দক্ষিণবঙ্গের পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ২৫ ফেব্রুয়ারি, বুধবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ২০টি নতুন সিএনজি বাসের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পরিবহণ সংস্থার তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের ১০টি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রুটে এই ২০টি নতুন বাস চলাচল করবে। এই এই নতুন বাস উদ্বোধন উপলক্ষ্যে দুর্গাপুরের সিটি সেন্টারে আয়োজন করা হয়েছিল ভার্চুয়ালি অনুষ্ঠানের। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন, বিচারবিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক।ঝাড়গ্রাম–কলকাতা রুটে ৪ টি, পটাশপুর–করুণাময়ী রুটে ১টি , আসানসোল–ঝিলিমিলি রুটে ১টি, বর্ধমান–ঝাড়গ্রাম রুটে টি, বর্ধমান–বাঁকুড়া রুটে ১টি, বর্ধমান–আসানসোল রুটে ১টি, বেলঘরিয়া (করুণাময়ী)–আসানসোল রুটে ৪টি, বেলঘরিয়া (করুণাময়ী)–বাঁকুড়া রুটে ১টি, বেলঘরিয়া–দীঘা রুটে ৫টি ও বেলঘরিয়া–টাকি রুটে ১টি বাস।

Latest