অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দুর্গাপুর ম্যারাথন ২০২৬, ‘রান ফর ডাইবেটিস-রান ফর এনভারমেন্ট'!

রবিবার,৮ই ফেব্রুয়ারি শিল্পাঞ্চল দুর্গাপুরে ভোরের আলো ফোটার সাথে সাথে অনুষ্ঠিত হলো দুর্গাপুর ম্যারাথন ২০২৬, ‘রান ফর ডাইবেটিস’- ‘রান ফর এনভারমেন্ট’। মূলত লায়ন্স ক্লাব অব দুর্গাপুরের উদ্যোগে গত দু’বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই দুর্গাপুর ম্যারাথন ২০২৬। এবছরের তৃতীয় বর্ষে এক নতুন উদ্দীপনায় জংশনমল দুর্গাপুর, মোহনবাগান ফ্যান ক্লাব ও ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশন এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো দুর্গাপুর ম্যারাথন ২০২৬। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের সভাপতি রাকেশ ভাট্টা, লায়ন্স ক

দুর্গাপুর ম্যারাথন ২০২৬, ‘রান ফর ডাইবেটিস-রান ফর এনভারমেন্ট'!

নিজস্ব সংবাদদাতা: রবিবার,৮ই ফেব্রুয়ারি শিল্পাঞ্চল দুর্গাপুরে ভোরের আলো ফোটার সাথে সাথে অনুষ্ঠিত হলো দুর্গাপুর ম্যারাথন ২০২৬, ‘রান ফর ডাইবেটিস’- ‘রান ফর এনভারমেন্ট’। মূলত লায়ন্স ক্লাব অব দুর্গাপুরের উদ্যোগে গত দু’বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই দুর্গাপুর ম্যারাথন ২০২৬। এবছরের তৃতীয় বর্ষে এক নতুন উদ্দীপনায় জংশনমল দুর্গাপুর, মোহনবাগান ফ্যান ক্লাব ও ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশন এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো দুর্গাপুর ম্যারাথন ২০২৬।

উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের সভাপতি রাকেশ ভাট্টা, লায়ন্স ক্লাবের পরিচালনা কমিটির চেয়ারম্যান বিপ্লব চ্যাটার্জী, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস, বিধায়ক প্রদীপ মজুমদার,মোহনবাগান ফ্যান ক্লাবের প্রতিনিধি সুপ্রিয় গাঙ্গুলি, দুর্গাপুর জংশন মলের প্রতিনিধি, ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশন এর সেক্রেটারি শিউলি মুখার্জি ও সংস্থার কর্ণধার অনুপম মুখার্জী সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।

এদিন দুর্গাপুর ম্যারাথন ২০২৬ এর নামাঙ্কিত ও মুদ্রিত বিশেষ টি-শার্ট ও অংশগ্রহণকারী সফল প্রতিযোগীদের জন্য যে বিশেষ মেডেলের ব্যবস্থা করা হয়েছিল । দুর্গাপুর ম্যারাথন ২০২৬ এ প্রায় এক হাজার জন বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলা প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন।

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা