অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে একাধিক থানা ও ফাঁড়ির ওসি ও আইসি বদলের নোটিশ!

মঙ্গলবার ২৭শে জানুয়ারী পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরীর স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি নির্দেশিকা আসানসোল দুর্গাপুরের দপ্তর থেকে এই সংক্রান্ত নোটিশ জারি করা হয়। নোটিশ অনুযায়ী এডিপিসির মোট ১৯ জন সাব-ইন্সপেক্টর বা এসআইকে বিভিন্ন থানা ও ফাঁড়িতে বদলি করা হয়েছে। এই তালিকায় রয়েছে হিরাপুর, অন্ডাল, পান্ডবেশ্বর, বুদবুদ, ফরিদপুর, কোক ওভেন, এনটিএস, আসানসোল উত্তর থানা , আসানসোল সাউথ পিপি, চুরুলিয়া, কন্যাপুর, নিয়ামতপুর, শাঁকতোড়িয়া, বিধাননগর, জাহাঙ্গীর মহল্লা, পাঞ্জাবিমোড়, কেন্দা ও বরাকর আইস

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে একাধিক থানা ও ফাঁড়ির ওসি ও আইসি বদলের নোটিশ!

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার ২৭শে জানুয়ারী পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরীর স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি নির্দেশিকা আসানসোল দুর্গাপুরের দপ্তর থেকে এই সংক্রান্ত নোটিশ জারি করা হয়। নোটিশ অনুযায়ী এডিপিসির মোট ১৯ জন সাব-ইন্সপেক্টর বা এসআইকে বিভিন্ন থানা ও ফাঁড়িতে বদলি করা হয়েছে। এই তালিকায় রয়েছে হিরাপুর, অন্ডাল, পান্ডবেশ্বর, বুদবুদ, ফরিদপুর, কোক ওভেন, এনটিএস, আসানসোল উত্তর থানা , আসানসোল সাউথ পিপি, চুরুলিয়া, কন্যাপুর, নিয়ামতপুর, শাঁকতোড়িয়া, বিধাননগর, জাহাঙ্গীর মহল্লা, পাঞ্জাবিমোড়, কেন্দা ও বরাকর আইসিদের নাম। ৬টি থানার ওসি ও ১০ টি ফাঁড়ির ইনচার্জ বা আইসিকে বদলি করা হয়েছে। তিন অফিসারকে থানা, আইসি ও এসবি থেকে ওসি ও ফাঁড়ি ইনচার্জ করে পাঠানো হয়েছে। প্রসঙ্গত চলতি বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই মুহুর্তে এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব চলছে। ফেব্রুয়ারি মাসের ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তারপরেই নির্বাচনে নির্ঘন্ট জারি করতে পারে নির্বাচন কমিশন।

সম্পর্কিত খবর

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা ! পশ্চিম বর্ধমান

দুর্গাপুরের সিটি সেন্টার (অম্বুজা কলোনি) এলাকায় অবস্থিত কালীমন্দিরের জলাশয় বেহাল দশা !

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২ পশ্চিম বর্ধমান

পরকীয়া সন্দেহে মারধর,যুবকের মৃত্যু, গ্রেফতার ২

পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে বিকি। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অশোক কুমার সিংয়ের পরিবারের সদস্যরা দি

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ