অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

রাজ্যস্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত আইআইটি খড়গপুরের ডিএভি মডেল স্কুলের শায়েরী!

রাজ্যস্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কৃত আইআইটি খড়গপুরের ডিএভি মডেল স্কুলের শায়েরী!

নিজস্ব সংবাদদাতা : রাজ্যস্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করল ডিএভি মডেল স্কুল, আইআইটি খড়গপুরের নবম শ্রেণির ছাত্রী শায়েরী চৌধুরী। ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (BEE) আয়োজিত ‘শক্তি সংরক্ষণ’ বিষয়ক রাজ্যস্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2026-এ গ্রুপ ‘বি’-তে প্রশংসা পুরস্কার (Commendation Prize) অর্জন করেছে সে।কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় শক্তি সংরক্ষণের গুরুত্ব ও সচেতনতার বার্তা তুলে ধরার জন্য পড়ুয়ারা তাঁদের সৃজনশীল প্রতিভার পরিচয় দেয়। প্রতিযোগিতায় শায়েরীর এই স্বীকৃতি তার শিল্পচর্চা ও সৃজনশীলতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য।