'মাদ্রাজ ট্রি শ্রু' পুরুলিয়ার সিমনি জঙ্গলে বিরল বন্যপ্রাণের হদিস
ছবি: সমাজ মাধ্যম থেকে নেওয়া।
নিজস্ব সংবাদদাতা: পুরুলিয়ার কোটশিলার সিমনি জঙ্গলে দেখা মিলল বিরল স্তন্যপায়ী প্রাণী মাদ্রাজ ট্রি শ্রুর বা ভারতীয় ট্রি শ্রু (বৈজ্ঞানিক নাম: Anathana ellioti)। ভারতের মধ্য ও দক্ষিণাঞ্চলের পাহাড়ি বনাঞ্চলে বসবাসকারী এক বিরল স্তন্যপায়ী প্রাণী।ধূসর রঙের এই লাজুক প্রাণীর ছবি ক্যামেরাবন্দি হওয়ায় খুশি পুরুলিয়ার বন দপ্তর ও বন্যপ্রাণপ্রেমীরা। পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, “এটা পুরুলিয়ার মুকুটে নতুন পালক। ওই এলাকার জীববৈচিত্র্য কতটা সমৃদ্ধ, তা বারবার প্রমাণ হচ্ছে।”উল্লেখ্য, 2019 সালে প্রথম অযোধ্যা পাহাড়ে এই প্রাণীর উপস্থিতির প্রমাণ মিলেছিল। পরে সুন্দরবন এবং এবার সিমনি জঙ্গলে তার সন্ধান পাওয়া গেল। কাঠবিড়ালির মতো দেখতে এই প্রাণীটির দৈর্ঘ্য প্রায় 16.5 থেকে 18.5 সেন্টিমিটার। চিতাবাঘ, ভল্লুক, হানি ব্যাজার, ভারতীয় প্যাঙ্গোলিন, কাঁকর হরিণ, ফিশিং ক্যাট-সহ বহু বন্যপ্রাণীর বিচরণক্ষেত্র সিমনি জঙ্গল। বন দপ্তরের মতে, স্থানীয় মানুষের সহযোগিতায় অরণ্য সংরক্ষণের ফলেই এই অঞ্চলের জীববৈচিত্র্য সমৃদ্ধ হচ্ছে।

সম্পর্কিত খবর
পুরুলিয়া
সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা
সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫!
সাইবার প্রতারণার একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম পুলিশ। পুরুলিয়া ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।সাইবার পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ দুটি মামলা রুজু হয়। এরপর সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ATM লেনদেন, মোবাইলের কল লোকেশন এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখে তদন্ত শুরু করেন সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।তদন্তের সূত্র ধরে ২ সেপ্টেম্বর আয়ুষ সিনহা (১৯)-কে গ্র
পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট (Poppy straw) উদ্ধার!
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট উদ্ধার করল পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে ঝালদা–বালরামপুর সড়কের SH-4-এ নাকা চেকিং চালিয়ে একটি স্করপিও গাড়ি আটক করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় ৪৫৯.১৪ কেজি (Poppy straw) সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ আগস্ট বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পাওয়ার পর SH-4-এ নাকা চেকিং শুরু করা হয়। রাত প্রায় ১২টা ৫৫ মিনিট নাগাদ একটি স্করপ