অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে 'নিট' পরীক্ষায় উত্তীর্ণ হলেন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী স্বর্ণাভ বেরা!

সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে গোটা পশ্চিম মেদিনীপুর জেলার তথা বাংলার গর্ব হয়ে উঠলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত আনন্দপুর থানার সাহসপুর ঘোষাল হাইস্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী স্বর্ণাভ বেরা। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নিজের একাগ্রতা ,জেদ ও অধ্যাবসায় কে কাজে লাগিয়ে আপন গরিমায় কৃতিত্বের সাথে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় (NEET) উত্তীর্ণ হয়েছেন তিনি। ইতিমধ্যেই তাঁর এই সাফল্যে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে খুশির হাওয়া।উচ্চ মাধ্যমিকে ৪৭৪ ন

সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে 'নিট' পরীক্ষায় উত্তীর্ণ হলেন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী স্বর্ণাভ বেরা!

নিজস্ব সংবাদদাতা : সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে গোটা পশ্চিম মেদিনীপুর জেলার তথা বাংলার গর্ব হয়ে উঠলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত আনন্দপুর থানার সাহসপুর ঘোষাল হাইস্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী স্বর্ণাভ বেরা। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নিজের একাগ্রতা ,জেদ ও অধ্যাবসায় কে কাজে লাগিয়ে আপন গরিমায় কৃতিত্বের সাথে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় (NEET) উত্তীর্ণ হয়েছেন তিনি। ইতিমধ্যেই তাঁর এই সাফল্যে পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে খুশির হাওয়া।উচ্চ মাধ্যমিকে ৪৭৪ নম্বর পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় গত ২৮ মে তাঁকে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।

পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন এবং সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভুঁইয়া, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী প্রতিভা রাণী মাইতি, পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশেদ আলি কাদেরি তাঁকে অভিনন্দন জানান। রাজ্যের মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভুঁইয়া স্বর্ণাভ বেরার কাছে জানতে চান তাঁর ভবিষৎ পরিকল্পনার কথা । উত্তরে স্বর্ণাভ জানান,তিনি আগামী দিনে চিকিৎসক হতে চান। এরপরই এক মানবিক সিদ্ধান্তে রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভুঁইয়া ঘোষণা করেন, স্বর্ণাভর আগামীদিনের সমস্ত পড়াশোনার খরচ তিনি নিজে বহন করবেন। মন্ত্রী নিজে একজন চিকিৎসক। তাঁর এই মানবিক উদ্যোগে খুশি প্রকাশ করে স্বর্ণাভর পরিবার।উপস্থিত সকলেই হাততালি দিয়ে সাধুবাদ জানান এই মানবিক উদ্যোগকে।বর্তমানে স্বর্ণাভ NEET-এ সাফল্যের মধ্য দিয়ে চিকিৎসক হওয়ার স্বপ্নের পথে আরও একধাপ এগিয়ে গিয়েছেন। তাঁকে ঘিরে নতুন আশার আলো দেখছেন শিক্ষক, অভিভাবক, সহপাঠী ও প্রশাসনের কর্মকর্তারা।পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের প্রত্যাশা, স্বর্ণাভ যেন দক্ষ চিকিৎসক হয়ে সমাজের সেবা করতে পারেন।স্বর্ণাভ বেরা প্রমাণ করে দিলেন, প্রতিকূলতা ইচ্ছাশক্তিকে হারাতে পারে না। তাঁর এই জয় শুধু ব্যক্তিগত নয়, গোটা পশ্চিম মেদিনীপুর জেলার জন্য এক গর্বের বিষয়। সাহসপুর ঘোষাল হাইস্কুলের প্রধান শিক্ষক পলাশ ভুঁইয়া বলেন স্বর্ণাভ শুধু আমার বিদ্যালয়ের গর্ব নয় গোটা জেলার গর্ব।স্বর্ণাভ-র এই সাফল্য আগামীদিনে অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে বলে মনে করছে জেলার শিক্ষা মহল।

সম্পর্কিত খবর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ