জবরদখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধার অভিযানে নামলো প্রশাসন!
রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার জবরদখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধার অভিযানে নামলো প্রশাসন। শুক্রবার মেদিনীপুর সদর মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে, মেদিনীপুর শহরের জেলা ভূমি দপ্তরের পার্শ্ববর্তী পুকুরের আশেপাশে সরকারি জায়গায় বসবাসকারী বেশ কিছু জবরদখলকারীদের উচ্ছেদ করা হয়। পাশাপাশি সরকারি জমিতে বসবাসকারী বেশ কিছু মানুষকে এদিন নোটিশও দেওয়া হয়। মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে দখল হয়ে যাওয়া সরকারি জমি
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার জবরদখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধার অভিযানে নামলো প্রশাসন। শুক্রবার মেদিনীপুর সদর মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে, মেদিনীপুর শহরের জেলা ভূমি দপ্তরের পার্শ্ববর্তী পুকুরের আশেপাশে সরকারি জায়গায় বসবাসকারী বেশ কিছু জবরদখলকারীদের উচ্ছেদ করা হয়। পাশাপাশি সরকারি জমিতে বসবাসকারী বেশ কিছু মানুষকে এদিন নোটিশও দেওয়া হয়। মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে দখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধারের উদ্যোগ এটা। পাশাপাশি পুকুরটি যেহেতু দেবত্ব সম্পত্তি, তাই পুকুরটিকে বাঁচানো প্রশাসনের দায়িত্ব। পুকুরটির আশেপাশে দখল করে বসা মানুষদের এদের নোটিশ দেওয়া হয়। কয়েকটি অস্থায়ী কাঠামো খুলে ফেলা হয়। তবে জবর দখল করে বসবাসকারীদের মধ্যে যদি প্রকৃত দরিদ্র কেউ থাকে, তদন্ত সাপেক্ষে তাকে অন্যত্র পুনর্বাসরের ব্যবস্থা করবে সরকার।


সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ