প্রয়াত তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম!
বসিরহাটের বর্তমান তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত। ৬১ বছর বয়সে বুধবার দুপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০২৪ সালে লোকসভা ভোটের সময় সন্দেশখালি ইস্যুতে গোটা রাজ্য উত্তাল ছিল। বিরোধীদের একাধিক অভিযোগে বিদ্ধ হতে হয়েছিল শাসকদল তৃণমূলকে। সেই সময় বসিরহাটে হাজি নুরুলকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভও করেন। বিজেপির রেখা পাত্রকে দাঁড় করানো হয় হাজি নুরুল এর বিপরীতে। জানা যায়,দীর্ঘদিন ধরেই লিভার ক্যানসারে ভুগছিলেন তৃণমূল সাংসদ
উত্তর ২৪পরগনা, নিজস্ব সংবাদদাতা : বসিরহাটের বর্তমান তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত। ৬১ বছর বয়সে বুধবার দুপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০২৪ সালে লোকসভা ভোটের সময় সন্দেশখালি ইস্যুতে গোটা রাজ্য উত্তাল ছিল। বিরোধীদের একাধিক অভিযোগে বিদ্ধ হতে হয়েছিল শাসকদল তৃণমূলকে। সেই সময় বসিরহাটে হাজি নুরুলকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভও করেন। বিজেপির রেখা পাত্রকে দাঁড় করানো হয় হাজি নুরুল এর বিপরীতে। জানা যায়,দীর্ঘদিন ধরেই লিভার ক্যানসারে ভুগছিলেন তৃণমূল সাংসদ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন ২০২৪ লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপির প্রার্থী রেখা পাত্র। তিনি বলেন, 'প্রত্যেকটা মৃত্যু দুর্ভাগ্যজনক। আমরা সমবেদনা জানাই। দীর্ঘদিন অসুখে ভুগছিলেন। চাইছিলাম, সুস্থ হয়ে উঠুন। এরকমভাবে চলে যাবেন, ভাবিনি। তাঁর থেকে আমার অনেক রাজনীতি শেখার ছিল। আমরা সত্যিই দুঃখিত'।
সম্পর্কিত খবর
সম্পত্তি লিখে দেওয়ার পরই বদলে গেল মেয়ের আচরণ! বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ, হাবড়ায় গ্রেফতার মেয়ে!
উত্তর ২৪ পরগনার হাবড়ায় বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, অসুস্থ বৃদ্ধ বাবা তাঁর সমস্ত সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়েছিলেন। শেষ বয়সে মেয়ের কাছেই যত্ন ও আশ্রয় পাবেন—এই আশাতেই তাঁকে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েছিল মেয়ে। কিন্তু অভিযোগ, সম্পত্তি নিজের নামে হওয়ার পর থেকেই বাবার উপর শুরু হয় শারীরিক নির্যাতন।সম্প্রতি ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে এক বৃদ্ধকে চুল ধরে টানতে, মাটিতে ফেলে মারধর করতে এবং লাথি মারতে দেখা যাচ্ছে বলে দাবি করা হ
উত্তর ২৪ পরগনা
মেয়ের মারে কাতর বৃদ্ধ বাবা, হাবড়ায় ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য
বয়সের ভারে ন্যুব্জ শরীর। ঠিকমতো হাঁটাচলার শক্তিও নেই। সেই অসহায় বাবাকেই কখনও চুলের মুঠি ধরে টানা, কখনও ঘুষি, আবার কখনও মাটিতে ফেলে লাথি মারার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। অভিযুক্তের নাম তন্দ্রিমা দে।ঘটনাটি হাবড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ডহরথুয়া এলাকার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় এক বাসিন্দার মোবাইল ফোনে রেকর্ড করা ওই ভিডিয়োয় দেখা যায়, এক প্রৌঢ়কে বেধড়ক মারধর করা হচ্ছে। আঘাতের যন
উত্তর ২৪ পরগনা
দুই মাসের শিশুকন্যার রহস্যমৃত্যু! মা-বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ, দেহ পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেফতার দাদু
দুই মাসের কন্যাসন্তানকে খুনের অভিযোগ উঠল মা-বাবার বিরুদ্ধে। মৃত্যুর পর শিশুটির দেহ তড়িঘড়ি মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে দাদুর বিরুদ্ধেও। ঘটনাটি উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুর থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামুদপুর এলাকার বাসিন্দা অপূর্ব বন্দ্যোপাধ্যায় ও সমাপ্তি বন্দ্যোপাধ্যায়ের দুই মাসের শিশুকন্যার মৃত্যু হয়। পরে দেহটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় শিশুটির বাবা অপূর্ব বন্দ্যোপাধ্যায়