মেদিনীপুর 20° 🌙 · AQI 268 · খারাপ 26 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং বাংলার পরিকাঠামোয় কেন্দ্রের বড় ঘোষণা! অতিরিক্ত 1 লক্ষ কোটি টাকার প্যাকেজ, 8,700 কোটির 22টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস!

হাওড়া–পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস খড়্গপুরে ঢোকার মুখে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ইন্দার বাসিন্দা

হাওড়া–পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস খড়্গপুরে ঢোকার মুখে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ইন্দার বাসিন্দা

সেখ ওয়ারেশ আলী : খড়্গপুরে প্রবেশের আগে চলন্ত হাওড়া–পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রেল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় খড়্গপুর স্টেশন থেকে প্রায় দু’কিলোমিটার আগে হাতিগোলা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। পাথরের আঘাতে ট্রেনের ডি-8 কামরার একটি জানলার কাচ ভেঙে যায়। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান জানলার পাশে বসে থাকা যাত্রীরা।রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ট্রেনটি খড়্গপুরের দিকে আসার সময় অন্ধকারের মধ্যে সেটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পাথরের আঘাতে জানলার কাচ ভেঙে যাওয়ায় কামরার যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে এই ঘটনায় কোনও যাত্রী আহত হয়েছেন কি না, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানা যায়নি।

ঘটনার তদন্তে নেমে বুধবার খড়্গপুরের ইন্দা এলাকার বাসিন্দা শশাঙ্ক পাত্র (42)-কে গ্রেপ্তার করে রেল পুলিশ। ধৃতকে বুধবার রেল আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন।চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ট্রেনের জানলার কাচ ভেঙে যাওয়ার ফলে যাত্রীদের গুরুতর আঘাত লাগার আশঙ্কা থাকে। রেলপথে এ ধরনের ঘটনা রুখতে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠছে।