দুই মাসের শিশুকন্যার রহস্যমৃত্যু! মা-বাবার বিরুদ্ধে খুনের অভিযোগ, দেহ পুঁতে দেওয়ার অভিযোগে গ্রেফতার দাদু
দুই মাসের কন্যাসন্তানকে খুনের অভিযোগ উঠল মা-বাবার বিরুদ্ধে। মৃত্যুর পর শিশুটির দেহ তড়িঘড়ি মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে দাদুর বিরুদ্ধেও। ঘটনাটি উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুর থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামুদপুর এলাকার বাসিন্দা অপূর্ব বন্দ্যোপাধ্যায় ও সমাপ্তি বন্দ্যোপাধ্যায়ের দুই মাসের শিশুকন্যার মৃত্যু হয়। পরে দেহটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় শিশুটির বাবা অপূর্ব বন্দ্যোপাধ্যায়
অভিযুক্ত মা। (ছবি: সমাজ মাধ্যম থেকে নেওয়া।)
নিজস্ব সংবাদদাতা :দুই মাসের কন্যাসন্তানকে খুনের অভিযোগ উঠল মা-বাবার বিরুদ্ধে। মৃত্যুর পর শিশুটির দেহ তড়িঘড়ি মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে দাদুর বিরুদ্ধেও। ঘটনাটি উত্তর ২৪ পরগনার নৈহাটির শিবদাসপুর থানা এলাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামুদপুর এলাকার বাসিন্দা অপূর্ব বন্দ্যোপাধ্যায় ও সমাপ্তি বন্দ্যোপাধ্যায়ের দুই মাসের শিশুকন্যার মৃত্যু হয়। পরে দেহটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় শিশুটির বাবা অপূর্ব বন্দ্যোপাধ্যায় ও দাদু বিকাশ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিশুটির বাবা-মা মদ্যপান করতেন এবং শিশুটিকে খুন করা হয়েছে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন শিশুটির মা। তাঁর দাবি, কয়েক দিন ধরে শিশুটি অসুস্থ ছিল। ভোরে মেয়েকে নিস্তেজ অবস্থায় দেখতে পান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করলেও স্বামী রাজি হননি বলে অভিযোগ মায়ের।ঘটনার তদন্ত শুরু করেছে শিবদাসপুর থানার পুলিশ। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।
সম্পর্কিত খবর
সম্পত্তি লিখে দেওয়ার পরই বদলে গেল মেয়ের আচরণ! বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ, হাবড়ায় গ্রেফতার মেয়ে!
উত্তর ২৪ পরগনার হাবড়ায় বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, অসুস্থ বৃদ্ধ বাবা তাঁর সমস্ত সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়েছিলেন। শেষ বয়সে মেয়ের কাছেই যত্ন ও আশ্রয় পাবেন—এই আশাতেই তাঁকে নিজের শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েছিল মেয়ে। কিন্তু অভিযোগ, সম্পত্তি নিজের নামে হওয়ার পর থেকেই বাবার উপর শুরু হয় শারীরিক নির্যাতন।সম্প্রতি ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে এক বৃদ্ধকে চুল ধরে টানতে, মাটিতে ফেলে মারধর করতে এবং লাথি মারতে দেখা যাচ্ছে বলে দাবি করা হ
উত্তর ২৪ পরগনা
মেয়ের মারে কাতর বৃদ্ধ বাবা, হাবড়ায় ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য
বয়সের ভারে ন্যুব্জ শরীর। ঠিকমতো হাঁটাচলার শক্তিও নেই। সেই অসহায় বাবাকেই কখনও চুলের মুঠি ধরে টানা, কখনও ঘুষি, আবার কখনও মাটিতে ফেলে লাথি মারার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। অভিযুক্তের নাম তন্দ্রিমা দে।ঘটনাটি হাবড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ডহরথুয়া এলাকার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় এক বাসিন্দার মোবাইল ফোনে রেকর্ড করা ওই ভিডিয়োয় দেখা যায়, এক প্রৌঢ়কে বেধড়ক মারধর করা হচ্ছে। আঘাতের যন
নেপাল সীমান্তে ধরা ‘পুষ্পা’ জাহাঙ্গির খান! দেশ ছেড়ে পালানোর ছক ভেস্তে দিল এসটিএফ!
দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর জালে ধরা পড়লেন তৃণমূল নেতা জাহাঙ্গির খান, যিনি রাজনৈতিক মহলে ‘পুষ্পা’ নামেও পরিচিত। অভিযোগ, নেপাল সীমান্ত পেরিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে এসটিএফ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই জাহাঙ্গির খানের খোঁজে তল্লাশি চালাচ্ছিল তদন্তকারী সংস্থাগুলি। সম্প্রতি তাঁর সম্ভাব্য অবস্থান এবং গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে গোয়