ঘেরাও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক, অভিযোগ মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগের দিন নগদ বিলি !
বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে মহারাষ্ট্রে বিরোধী জোটের সমর্থকদের হাতে ঘেরাও। এ সংক্রান্ত একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে। অভিযোগ উঠে মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগের দিন নগদ টাকা বিলি করতে গিয়েছেন। অভিযোগ করেন বঞ্চিত বিকাশ আঘাড়ীর প্রধান হিতেন্দ্র ঠাকুর। প্রশ্ন তুলেন হিতেন্দ্র জানান, সোমবার সন্ধ্যা ৫ টায় ভোটের প্রচার শেষ হওয়ার পরে ‘বহিরাগত’ বিজেপি নেতা কেন পালঘরে ছিলেন? হিতেন্দ্র ঠাকুর আরো বলেন, ‘‘ওই হোটেলে তাওড়ের ঘর ঘেরাও করে আমরা পাঁচ কোটি টাকা উদ্ধার
নিজস্ব সংবাদদাতা : বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে মহারাষ্ট্রে বিরোধী জোটের সমর্থকদের হাতে ঘেরাও। এ সংক্রান্ত একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে। অভিযোগ উঠে মহারাষ্ট্রে বিধানসভা ভোটের আগের দিন নগদ টাকা বিলি করতে গিয়েছেন। অভিযোগ করেন বঞ্চিত বিকাশ আঘাড়ীর প্রধান হিতেন্দ্র ঠাকুর। প্রশ্ন তুলেন হিতেন্দ্র জানান, সোমবার সন্ধ্যা ৫ টায় ভোটের প্রচার শেষ হওয়ার পরে ‘বহিরাগত’ বিজেপি নেতা কেন পালঘরে ছিলেন? হিতেন্দ্র ঠাকুর আরো বলেন, ‘‘ওই হোটেলে তাওড়ের ঘর ঘেরাও করে আমরা পাঁচ কোটি টাকা উদ্ধার করেছি। সঙ্গে একটি ডায়েরি পেয়েছি। তাতে লেখা আছে বিলি করার জন্য মোট ১৫ কোটি টাকা এনেছিলেন তিনি।’’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আর এক বিধায়ক ক্ষিতিজ ঠাকুর এবং তাঁর অনুগামীরা তাওড়ের থেকে ডায়েরিটি ছিনিয়ে নেন বলে। এই বিষয়ে নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, তাওড়ের হোটেলের ঘর থেকে ৯ লক্ষ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। দেবেন্দ্র ফড়ণবীস মন্ত্রিসভায় মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান প্রাক্তন শিক্ষামন্ত্রী বিনোদ এখন বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক। লোকসভা নির্বাচনে বিজেপির জাতীয় কো-অর্ডিনেশন কমিটির সদস্য ছিলেন তিনি। ২০২১ সালে নীলবাড়ি দখলের লড়াইয়ে বিনোদকে নবদ্বীপ জ়োনের দায়িত্ব দিয়েছিলেন নরেন্দ্র মোদী-অমিত শাহেরা।

সম্পর্কিত খবর
দেশ
তারকাখ্যাতি নয়, মাটির টানেই অনন্য অরিজিৎ! সাধারণ ভক্তের মতো মা কামাখ্যার দরবারে হাজির জনপ্রিয় গায়ক
দেশ
পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক
সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি
বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ!
প্রতি রবিবারের মতো এবারও মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তবে এদিনের দৃশ্য ছিল কিছুটা অন্যরকম। দীর্ঘদিনের পরিচিত প্রথা বজায় রাখলেও এবার কড়া নিরাপত্তার মধ্যে ভক্তদের অভিবাদন জানাতে দেখা গেল ৮৩ বছর বয়সি অভিনেতাকে। তাঁর নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় বিশেষ স্বচ্ছ বুলেটপ্রুফ ঘেরাটোপ।সংবাদ সংস্থা আইএএনএস-এর হাতে আসা ভিডিওতে দেখা গিয়েছে, একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়াল থেকে ভক