ভোটের ঠিক প্রাক্কালেই বিজেপি প্রকাশ করল নতুন প্রচার গান !
লোকসভা নির্বাচন, হাতে মাত্র আর দিন কয়েক। শেষ মুহূর্তের প্রচার করছে সমস্ত রাজনৈতিক দল। ভোটের ঠিক প্রাক্কালেই বিজেপি প্রকাশ করল নতুন প্রচার গান। “তবি তো সবহি মোদী কো চুনতে হ্যায়” নামক গানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান এবং কেন সবাই প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে বেছে নেন, তাই-ই তুলে ধরা হয়েছে। বিজেপির তরফে এই নতুন গানটি প্রকাশ করে বলা হয়েছে যে এই গান আসলে গোটা দেশের অনুভূতির প্রতিফলন। দেশের প্রতিটি কোণা থেকে, সমাজের বিভিন্ন স
নিজস্ব সংবাদদাতা : লোকসভা নির্বাচন, হাতে মাত্র আর দিন কয়েক। শেষ মুহূর্তের প্রচার করছে সমস্ত রাজনৈতিক দল। ভোটের ঠিক প্রাক্কালেই বিজেপি প্রকাশ করল নতুন প্রচার গান। “তবি তো সবহি মোদী কো চুনতে হ্যায়” নামক গানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান এবং কেন সবাই প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে বেছে নেন, তাই-ই তুলে ধরা হয়েছে। বিজেপির তরফে এই নতুন গানটি প্রকাশ করে বলা হয়েছে যে এই গান আসলে গোটা দেশের অনুভূতির প্রতিফলন। দেশের প্রতিটি কোণা থেকে, সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন ভাষী মানুষ এক সুরে একটাই কথা বলছেন, “স্বপ্ন নয়, বাস্তব বুনন করা হয়, তাই তো সবাই মোদীকেই বেছে নেন।”১২টি ভাষায় গাওয়া এই গানে তুলে ধরা হয়েছে যে বৈচিত্র্যময় ভারতেও ভাষা, ধর্মের বিভিন্নতা থাকা সত্ত্বেও সকলে একত্রিতভাবে বসবাস করেন। দেশের দীর্ঘতম সেতু- অটল সেতু থেকে শুরু করে সর্দার বল্লভভাই পটেলের স্ট্যাচুকে যেমন তুলে ধরা হয়েছে এই ভিডিয়োয়, তেমনই স্বচ্ছ ভারত অভিযানকেও তুলে ধরা হয়েছে।
সম্পর্কিত খবর
উত্তর ২৪ পরগনা
ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা!
ফলতা বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্তকে কেন্দ্র করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নির্বাচন তিনি আর লড়বেন না। শান্তি ও “সোনার ফলতা” গড়ার বার্তা দিতে গিয়েই কার্যত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।একদিকে ফলতার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর খান, অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘোষিত উন্নয়ন প্যাকেজেরও প্রশংসা করেন। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে—এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ
রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে!
রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে আনুষ্ঠানিকভাবে শেষ হল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভার কার্যকাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল R. N. Ravi।রাজভবন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার ফলে পূর্বতন মন্ত্রিসভার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়েছে। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃ
কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র!
মধ্যমগ্রামে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্রমশ জোরদার হচ্ছে তদন্ত। বুধবার গভীর রাতে দোহারিয়া এলাকায় পরিকল্পিত হামলায় ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি করেই এই হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে কর্মসূচি সেরে মধ্যমগ্রামের বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানি দোকানের সামনে পৌঁছতেই একটি ছোট চারচাকা