খড়গপুরের খরিদা রেলগেট তীব্র যানজটের জেরে ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা!
নিজস্ব সংবাদদাতা : কালীপুজোর বাজারে উপচে পড়া ভিড় এবং যানবাহনের অতিরিক্ত চাপের জেরে রবিবার খড়গপুর-মেদিনীপুর রেলপথে খড়গপুরের খরিদা রেলগেটের কাছে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে ব্যাহত হয় রেল চলাচল। তিনটি লোকাল ট্রেনসহ মোট পাঁচটি ট্রেন বিলম্বিত হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।রবিবার সকাল থেকেই কালীপুজো উপলক্ষে খরিদা রেলগেটের দু'পাশের বাজারগুলিতে ক্রেতাদের ভিড় জমতে শুরু করে। পাশাপাশি খরিদা মেইন রোড ও মালঞ্চ রোডে অটো, টোটোসহ অন্যান্য যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। যানবাহনের দীর্ঘ সারির কারণে নির্ধারিত সময়ে রেলগেট বন্ধ করা সম্ভব হচ্ছিল না। এর সরাসরি প্রভাব পড়ে ট্রেন চলাচলে।বিকেলের দিকে আপ লাইনে মেদিনীপুরগামী হাওড়া লোকাল প্রথমে প্রায় 15 মিনিট গিরি ময়দান স্টেশনে দাঁড়িয়ে থাকে। পরে ট্রেনটিকে খরিদা রেলগেটের কাছেও থামাতে হয়। নিরাপত্তার স্বার্থে রেললাইনে লাল ফেস্টুন লাগিয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এই যানজটের প্রভাব পড়ে একাধিক ট্রেনের উপর। পুরুলিয়া-শালিমার ইন্টারসিটি এক্সপ্রেস, আসানসোল এক্সপ্রেস-সহ অন্যান্য ট্রেনও বিলম্বের মুখে পড়ে। সব মিলিয়ে তিনটি লোকাল ট্রেনসহ মোট পাঁচটি ট্রেনের পরিষেবা ব্যাহত হয়। আচমকা ট্রেন থেমে যাওয়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে সমস্যায় পড়েন বহু যাত্রী। রেল সূত্রে জানা গিয়েছে, উৎসবের মরশুমে খরিদা রেলগেট সংলগ্ন এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের অতিরিক্ত ভিড়ের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে রেলগেট সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
সাহেবঘাটে কংক্রিটের সেতুর দাবিতে আন্দোলন, 20 নভেম্বর গণডেপুটেশনের ডাক
পশ্চিম মেদিনীপুর
মানবিক উদ্যোগে রক্তদান শিবির, মালঞ্চ সুকান্ত পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে রক্ত দিলেন 32 জন!
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।