অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দক্ষিণবঙ্গে আরও ঘনীভূত নিম্নচাপ,বেশ কিছু জেলায় ভারী-অতি ভারী বৃষ্টি হতে পারে,লাল সতর্কতাও জারি!

গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। একদিকে মৌসুমী বায়ু অন্যদিকে নিম্নচাপ। এবার বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তার কারণ হিসেবে বলেছে, দক্ষিণ পশ্চিম বাংলাদেশের উপরের নিম্নচাপ অঞ্চলটি গত ২৪ ঘণ্টায় আরও খানিকটা ঘনীভূত হয়েছে এবং ক্রমশ এগিয়েছে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে। বলতে গেলে এই মুহূর্তে তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল হিসাবে অবস্থান করছে। তার সাথে নিয়েছে ঘূর্ণাবর্তকেও। আ

দক্ষিণবঙ্গে আরও ঘনীভূত নিম্নচাপ,বেশ কিছু জেলায় ভারী-অতি ভারী বৃষ্টি হতে পারে,লাল সতর্কতাও জারি!

নিজস্ব সংবাদদাতা: গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। একদিকে মৌসুমী বায়ু অন্যদিকে নিম্নচাপ। এবার বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। জানানো হয়েছে, চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তার কারণ হিসেবে বলেছে, দক্ষিণ পশ্চিম বাংলাদেশের উপরের নিম্নচাপ অঞ্চলটি গত ২৪ ঘণ্টায় আরও খানিকটা ঘনীভূত হয়েছে এবং ক্রমশ এগিয়েছে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে। বলতে গেলে এই মুহূর্তে তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল হিসাবে অবস্থান করছে। তার সাথে নিয়েছে ঘূর্ণাবর্তকেও। আগামী ২৪ ঘণ্টায় তা ধীরে ধীরে উত্তর-উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে এগোবে। ফলত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাব দেখা দেবে। এমনকি লাল সতর্কতাও জারি করা হয়েছে। কিছু জায়গায় অত্যধিক ভারী বৃষ্টিও হতে পারে। নিম্নচাপ অঞ্চলের গতিবিধি জানিয়ে আবহাওয়া দফতর আগামী সাত দিনের পূর্বাভাসে বলেছে। বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে অত্যধিক ভারী বর্ষণের সম্ভাবনার কথা বলে। এমনকি লাল সতর্কতাও করি করেছে। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, বীরভূম, পূর্ব বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায় হতে পারে ভারী বৃষ্টি। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এই সময় সমুদ্র উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছোতে পারে ৫৫ কিলোমিটার।