অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বঙ্গ BJP-র সাংগঠনিক কর্মশালায় গরহাজির শুভেন্দু,"উনি কমফর্ট ফিল করেন না"....বক্তব্য সুকান্তের,বলেন "ব‍্যস্ততম নেতা"......

মঙ্গলবার সল্টলেক স্টেডিয়াম চত্বরের সেমিনার হলে ছিল বঙ্গ বিজেপির এক বিশেষ সাংগঠনিক কর্মশালা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কর্মশালাটিতে উপস্থিত ছিলেন সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য। আর রাজ্য নেতৃত্বের মধ্যে ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ ছিলেন অন্যান্য পাঁচ সাধারণ সম্পাদকও। কিন্তু অনুপস্থিত ছিলেন একজনই, আর কেউ নন তিনি হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য,এর আগে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সাংগঠনিক

বঙ্গ BJP-র সাংগঠনিক কর্মশালায় গরহাজির শুভেন্দু,"উনি কমফর্ট ফিল করেন না"....বক্তব্য সুকান্তের,বলেন "ব‍্যস্ততম নেতা"......

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সল্টলেক স্টেডিয়াম চত্বরের সেমিনার হলে ছিল বঙ্গ বিজেপির এক বিশেষ সাংগঠনিক কর্মশালা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কর্মশালাটিতে উপস্থিত ছিলেন সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য। আর রাজ্য নেতৃত্বের মধ্যে ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ ছিলেন অন্যান্য পাঁচ সাধারণ সম্পাদকও। কিন্তু অনুপস্থিত ছিলেন একজনই, আর কেউ নন তিনি হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য,এর আগে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সাংগঠনিক বৈঠক করেছিলেন সুনীল বনসল,অনুপস্থিত ছিলেন শুভেন্দু। মঙ্গলবারের বৈঠকে একই ব্যাপার ঘটে। বৈঠক শেষে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন আসে কেন বিরোধী দলনেতা উপস্থিত নয়? সুকান্ত মজুমদার বলেন, ‘‘এর পরে আমরা শুভেন্দু-দার সঙ্গে আলাদা করে আলোচনা করে নেব।’’ কিন্তু বিরোধী দলনেতা হিসেবে নিজে কেন বৈঠকে থাকবেন না? আলাদা আলোচনাই বা কেন হবে? এর উত্তরে সভাপতি সুকান্ত বলেন, ‘‘শুভেন্দুদা তো সাংগঠনিক বৈঠকে থাকেন না। উনি কমফর্ট ফিল করেন না। আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া রয়েছে, সেগুলো অনেক লম্বা সময় ধরে চলে তো! উনি অত ক্ষণ সময় দিতে পারেন না।’’ তারই সাথে বলেন, ‘‘শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ব‍্যস্ততম নেতা। তাঁর অনেক কর্মসূচি থাকে। এত সময় পাবেন কী করে?’’ শুভেন্দু সম্পর্কে রাজ্য বিজেপি সভাপতির এই এখনও কমফর্ট না পাওয়া! এই বক্তব্য কিন্তু বিজেপির সাংগঠনিক গতিবিধিতে শুভেন্দুর স্বাচ্ছন্দ্য নিয়ে আলোচনা শুরু হয়ে যায় রাজ্য বিজেপির অন্দরে। যদিও তিনি শুভেন্দুর প্রশংসা করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ব‍্যস্ততম নেতা কথাটিও বলেন। অন্যদিকে কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা দফায় দফায় কলকাতা আসলেও ‘সদস্যতা’ থেকে সাংগঠনিক নির্বাচন সব কিছুর খোঁজ খবর রাখলেও একের পর এক সাংগঠনিক কর্মশালায় গরহাজির থাকছেন বঙ্গ রাজনীতির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

সম্পর্কিত খবর

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ? দেশ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ

আইএসআই-এর হয়ে চরবৃত্তির অভিযোগ! হাসিমারা থেকে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান দেশ

আইএসআই-এর হয়ে চরবৃত্তির অভিযোগ! হাসিমারা থেকে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান

পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে চরবৃত্তি এবং ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারা থেকে এক ভারতীয় সেনা জওয়ানকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশের স্পেশাল অপারেশন সেল। ধৃতের নাম রাজবীর সিংহ। তিনি পঞ্জাবের বাসিন্দা। সেনা ছাউনি সংক্রান্ত সংবেদনশীল তথ্য এবং সামরিক বাহিনীর গোপন নথি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুল