শেষ বলে চার, পাকিস্তানকে 1 উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
নিজস্ব সংবাদদাতা : ভারত-পাকিস্তান ফাইনাল, শেষ ওভারের টানটান উত্তেজনা, আর 10 নম্বরে ব্যাট করতে নেমে শেষ বলে অবিশ্বাস্য জয়! অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনাল যেন কোনও থ্রিলার সিনেমার চিত্রনাট্যকেও হার মানাল। 338 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে 252 রানে 8 উইকেট হারিয়ে যখন ভারতের পরাজয় প্রায় নিশ্চিত বলে মনে হচ্ছিল, ঠিক তখনই শেষ দুই উইকেটে দুরন্ত লড়াইয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিল ভারতীয় যুব দল।শেষ পর্যন্ত এক উইকেটে পাকিস্তানকে পরাজিত করে ফের এশিয়ার সেরা হলো ভারতের তরুণ ক্রিকেটাররা।

শনিবার অনুষ্ঠিত ফাইনালের শেষ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল 3 রান। হাতে ছিল মাত্র একটি উইকেট। পাকিস্তানের বোলার আহমেদ হুসেনের বলের সামনে ক্রিজে তখন ভারতের 10 নম্বর ব্যাটার মোহিত উলভা। ম্যাচের সমস্ত চাপকে উপেক্ষা করে ক্রিজ ছেড়ে এগিয়ে এসে ওয়াইড লং-অফের ওপর দিয়ে বল সীমানার বাইরে পাঠিয়ে দেন তিনি। এক ড্রপ খেয়ে বল বাউন্ডারি পার হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় শিবির।মুহূর্তের মধ্যেই মাঠজুড়ে শুরু হয় উদযাপন। তেরঙা গায়ে জড়িয়ে জয়ের আনন্দে মাঠে দৌড়তে থাকেন ম্যাচের নায়ক মোহিত উলভা। তাঁর সেই অবিশ্বাস্য শটেই শেষ হয় এক রুদ্ধশ্বাস ফাইনাল।অন্যদিকে, গোটা প্রতিযোগিতায় ধারাবাহিক ব্যাটিংয়ের জন্য পাঁচ ম্যাচে মোট 361 রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আর্যবীর সেহওয়াগ। এই জয় শুধু একটি ট্রফি জয় নয়, বরং প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়ার এক অনন্য দৃষ্টান্ত। পাকিস্তানের বিরুদ্ধে এমন নাটকীয় জয় ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
সম্পর্কিত খবর
খেলা
আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ
খেলা
৮৫ পদক নিয়ে এশিয়ান গেমস শেষ করল ভারত
শেষ কয়েক দিনের দুরন্ত প্রত্যাবর্তনে ২০২৬ সালের এশিয়ান গেমসে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসে অভিযান শেষ করল ভারত। জাপানের আইচি-নাগোয়ায় আয়োজিত এবারের প্রতিযোগিতায় ভারত মোট ৮৫টি পদক জিতেছে—২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারতের উপরে রয়েছে চিন, জাপান ও দক্ষিণ কোরিয়া।শুরুর দিকে ভারতের অবস্থান নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ কয়েক দিনে একের পর এক সাফল্যে ছবিটাই বদলে যায়। শেষ দুই দিনে ভারত ১১টি সোনা জিতে পদক তালিকায় উল্লেখযোগ্য উত্থান ঘটায়। ক্রিকেট, হকি, কুস্তি, তিরন্দা
এশিয়ান গেমসে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনার মুকুট ভারতের!
এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে স্বর্ণপদক জিতল ভারত। শনিবার (৩ অক্টোবর) নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১১ রান তোলে ভারত। জবাবে দুর্দান্ত লড়াই করেও পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রানে থেমে যায়। ফলে রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে।ভারতের ইনিংসের ভিত গড়ে দেন ওপেনার অভিষেক শর্মা। মাত্র ২০ বলে অর্ধশতরান পূর্ণ করে তিনি ২৮ বলে ঝোড়ো ৬১ রান করেন। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ভারতক