16 বছরের নাবালিকাকে বিয়ে ও গর্ভবতী করার অভিযোগ, গ্রেফতার 26 বছরের যুবক
🔔 ব্রেকিং খবর ফোনে পেতে চান?
সেখ ওয়ারেশ আলী: কেশপুরে 16 বছরের এক নাবালিকাকে বিয়ে করে গর্ভবতী করার অভিযোগে গ্রেফতার হল 26 বছর বয়সি এক যুবক। ধৃতের নাম দীনেশ দোলই। তাঁর বাড়ি গোটগেড়িয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আকন্দী গোলাঘর এলাকা থেকে তাঁকে আটক করে কেশপুর থানার পুলিশ। অভিযোগ, ওই নাবালিকা প্রসব যন্ত্রণা নিয়ে একটি নার্সিংহোমে ভর্তি হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। নার্সিংহোম কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। বুধবার ধৃতকে মেদিনীপুর সিজেএম আদালতে পেশ করা হয়। বর্তমানে ওই কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুতে বিলম্ব, শ্বেতপত্র প্রকাশের দাবিতে গণঅবস্থান
পশ্চিম মেদিনীপুর
নির্মীয়মাণ বাড়ির ভিতর উদ্ধার মৃত ভ্রূণ, চন্দ্রকোনা রোডে চাঞ্চল্য! নার্সিংহোমের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ!
পশ্চিম মেদিনীপুর