বিশ্বমঞ্চে বাংলার গর্ব—মেমারির গোপাল সাহার হাত ধরে আন্তর্জাতিক অলিম্পিয়াডে প্রথম স্থান!
শিক্ষাক্ষেত্রে আবারও বিশ্বদরবারে উজ্জ্বল হল বাংলার নাম। পূর্ব বর্ধমানের মেমারির একাদশ শ্রেণির ছাত্র গোপাল সাহা ‘এসওএফ আন্তর্জাতিক বাণিজ্য অলিম্পিয়াড’-এ প্রথম স্থান অধিকার করে বিশ্বসেরার সম্মান অর্জন করেছেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় ৭২টি দেশের অসংখ্য প্রতিযোগীকে পিছনে ফেলে তাঁর এই অনন্য কৃতিত্ব।Science Olympiad Foundation-এর আয়োজিত এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন গোপাল। মশাগ্রাম স্টেশন বাজার এলাকার বাসিন্দা এই মেধাবী ছাত্র ছোটবেলা থেকে
অভিজিৎ সাহা: শিক্ষাক্ষেত্রে আবারও বিশ্বদরবারে উজ্জ্বল হল বাংলার নাম। পূর্ব বর্ধমানের মেমারির একাদশ শ্রেণির ছাত্র গোপাল সাহা ‘এসওএফ আন্তর্জাতিক বাণিজ্য অলিম্পিয়াড’-এ প্রথম স্থান অধিকার করে বিশ্বসেরার সম্মান অর্জন করেছেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় ৭২টি দেশের অসংখ্য প্রতিযোগীকে পিছনে ফেলে তাঁর এই অনন্য কৃতিত্ব।Science Olympiad Foundation-এর আয়োজিত এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন গোপাল। মশাগ্রাম স্টেশন বাজার এলাকার বাসিন্দা এই মেধাবী ছাত্র ছোটবেলা থেকেই পড়াশোনায় অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। তাঁর বাবা প্রভাস সাহা পেশায় ব্যবসায়ী এবং মা জয়ন্তী সাহা গৃহবধূ—ছেলের এই সাফল্যে পরিবারে এখন উৎসবের আবহ।বিদ্যালয় Crystal Model School সূত্রে জানা গিয়েছে, নিয়মিত অনুশীলন, পরিশ্রম এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমেই গোপাল এই সাফল্যের শিখরে পৌঁছেছেন। বিদ্যালয়ের অধ্যক্ষ অরুণকান্তি নন্দী বলেন, “শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করাই আমাদের লক্ষ্য। গোপালের এই সাফল্য সেই প্রচেষ্টারই বাস্তব প্রতিফলন।”এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতি হিসেবে আয়োজক সংস্থা একটি বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে। আগামী ২৪ মে Dr. Ambedkar International Centre-এ এক বর্ণাঢ্য অনুষ্ঠানে গোপালকে সম্মানিত করা হবে। ইতিমধ্যেই পরিবারের সঙ্গে দিল্লি যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন তিনি।শিক্ষা মহলের মতে, গোপালের এই সাফল্য শুধু পূর্ব বর্ধমান বা মেমারির গর্ব নয়, বরং সমগ্র রাজ্য ও দেশের ছাত্রছাত্রীদের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
সম্পর্কিত খবর
পূর্ব বর্ধমান
বর্ধমানে কুনুর নদীতে ভেসে উঠছে রুই-কাতলা-মৃগেল, মাছ ধরতে হুড়োহুড়ি!
কুনুর নদীর জলে দূষণের জেরে টন টন মাছ মরে ভেসে ওঠার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান এলাকায়। নদীর জলে রাসায়নিক দূষণের আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও শিল্পাঞ্চল থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক বর্জ্য নদীর জলে মিশে যাওয়ার ফলেই এই বিপর্যয় ঘটে থাকতে পারে। তবে দূষণের প্রকৃত উৎস ও মাছের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়।নদীতে মাছ মরে ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের বহু মানুষ জাল, বালতি ও ঘুণি
পূর্ব বর্ধমান
অবসর তাঁকে থামাতে পারেনি, প্রতিদিন স্কুলে ছুটে আসেন গঙ্গাধরবাবু—বেতনের টাকা দিয়ে গড়েছেন পড়ুয়াদের স্বপ্ন!
চাকরি শেষ হয়েছে, কিন্তু দায়িত্ববোধ শেষ হয়নি। অবসর নেওয়ার পরেও প্রতিদিন নিয়ম করে স্কুলে আসেন। ক্লাস নেন, পড়ুয়াদের সঙ্গে সময় কাটান, তাঁদের পড়াশোনার খোঁজ নেন। শিক্ষকতার প্রতি এমনই অদম্য টান পূর্ব বর্ধমানের কালনা মহকুমার কুতুবপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক গঙ্গাধর পাল-র।২০২৩ সালের অক্টোবর মাসে অবসর নিয়েছেন তিনি। কিন্তু তারপর থেকে প্রায় তিন বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়ের সঙ্গে তাঁর সম্পর্ক একদিনের জন্যও ছিন্ন হয়নি। অবসরপ্রাপ্ত শিক্ষক হয়েও নিয়মিত ক্লাস নিয়ে চলেছেন তিনি।তবে গঙ্গাধর
পশ্চিমবঙ্গ
দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!
দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্