হুবহু মিলে যাচ্ছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী!
তিনি যা বলছেন, পরপর মিলে যাচ্ছে তাই। জাপানের বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী কি এবার মিলে যাচ্ছে হুবহু। তাহলে কি অপেক্ষা করে রয়েছে আরও বড় বিপর্যয়।বুলগেরিয়ার বাসিন্দা ছিলেন বাবা ভাঙ্গা। চোখে দেখতে পেতেন না এই দূরদর্শী মহিলা, তবে নিখুঁত ভবিষ্যত বলে দিতেন। ১৯৯৬ সালে মারা গিয়েছেন তিনি, কিন্তু মৃত্যুর আগে ভবিষ্য়দ্বাণী করে গিয়েছেন অনেক কিছু। এমনকী, পৃথিবী কবে ধ্বংস হবে, তাও বলে গিয়েছেন। চলতি বছরের অগস্ট মাসের জন্য এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়
নিজস্ব সংবাদদাতা: তিনি যা বলছেন, পরপর মিলে যাচ্ছে তাই। জাপানের বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী কি এবার মিলে যাচ্ছে হুবহু। তাহলে কি অপেক্ষা করে রয়েছে আরও বড় বিপর্যয়।বুলগেরিয়ার বাসিন্দা ছিলেন বাবা ভাঙ্গা। চোখে দেখতে পেতেন না এই দূরদর্শী মহিলা, তবে নিখুঁত ভবিষ্যত বলে দিতেন। ১৯৯৬ সালে মারা গিয়েছেন তিনি, কিন্তু মৃত্যুর আগে ভবিষ্য়দ্বাণী করে গিয়েছেন অনেক কিছু। এমনকী, পৃথিবী কবে ধ্বংস হবে, তাও বলে গিয়েছেন। চলতি বছরের অগস্ট মাসের জন্য এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী ৫ জুলাই, ২০২৫-এ ভয়ানক ভূমিকম্প হওয়ার কথা ছিল জাপানে। আর এই ভূমিকম্প থেকেই জাপানে আছড়ে পড়তে পারে ভয়াবহ সুনামি, আশঙ্কা ছিল তা নিয়েও। ২০২১ সালে প্রকাশিত রিও তাতসুকির "দ্য ফিউচার আই স" বইয়ে এই ভয়াবহ ভবিষ্যতের কথা লেখা রয়েছে। যদিও জাপান সরকার জানিয়েছিল, এই ধরনের কোনও সম্ভাবনা নেই। একই সঙ্গে, সে দেশের সরকার একটি রিপোর্টে দাবি করেছিল, নানকাই ট্রফ বা নানকাই ভূতাত্ত্বিক খাত বরাবর ‘মহাভূমিকম্প’-এর ফলে কাঁপতে পারে জাপানের বিস্তীর্ণ এলাকা।কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে, ভূমিকম্পে জেরবার জাপান ইতিমধ্যেই। বাবা ভাঙ্গা আরও একটি অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি লিখে গিয়েছেন, “হাত ভেঙে দুই টুকরো হবে, এবং তারা নিজ নিজ পথে চলবে”। অনেকের অনুমান, ন্যাটো বা ইউরোপিয়ান ইউনিয়নের মতো বড় কোনও সংগঠন বা জোট ভেঙে যেতে পারে।একই সঙ্গে উল্লেখ্য, আশ্চর্যজনকভাবে,রিও তাতসুকি যে জায়গার কথা তিনি বলেছিলেন ঠিক সেখানেই গত ২ জুন মাউন্ট শিনমোয়েডাকে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে।
সম্পর্কিত খবর
দীঘায় শুরু নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলায় মুখর শিল্প-সংস্কৃতির আঙিনা!
শিল্প, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে দীঘায় আয়োজিত হয়েছে ‘দ্য থার্ড আই আর্টিস্ট গ্রুপ’-এর উদ্যোগে নবম আন্তর্জাতিক শিল্পকলা উৎসব ২০২৬। ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের দীঘায় DSDA হলে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবকে কেন্দ্র করে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। শিল্পকলার বৈচিত্র্যকে তুলে ধরা এবং দেশ-বিদেশের শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদানের সুযোগ তৈরি করাই এই ধরনের আন্তর্জাতিক উৎসবের অন্যতম উদ্দেশ্য। বিভি
বিশ্ব
ফ্রান্সে হিংসার আগুন! লুটপাট ও অগ্নিসংযোগে অশান্ত একাধিক শহর, আংশিক কার্ফু জারির নির্দেশ প্রধানমন্ত্রীর!
বিক্ষোভ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত ফ্রান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক শহরে আংশিক কার্ফু জারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু। একই সঙ্গে হিংসা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতির ঘাটতির কথাও স্বীকার করেছে সরকার। প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শেষদিকে প্যারিসের স্কুলপড়ুয়াদের আন্দোলনের সূত্রপাত। স্কুল-কলেজে উন্নত পরিকাঠামোর দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রা
বিশ্ব
মাঝ আকাশে ককপিটে হামলা! ১৪ হাজার ফুট নেমে গেল বিমান, যাত্রীদের তৎপরতায় রক্ষা ১৭৪ প্রাণ!
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে মাঝ আকাশে ঘটে গেল ভয়াবহ ঘটনা। ককপিটে দুই পাইলটের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের পর বিমানটি আচমকা বিপুল উচ্চতা হারাতে শুরু করে। জরুরি সংকেত পাঠানো হলে সম্ভাব্য বিমান ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত যাত্রী, ক্রু এবং বিমানে থাকা অতিরিক্ত পাইলটদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিমানটি সৌদি আরবের তাবুকের Prince Sultan bin Abdulaziz International Airport-এ নিরাপদে অবতরণ করে। ৩০ সেপ্টেম্বরের এই ঘটনায় বিমানটিতে ১৭৪ জন যাত্রী ছিলে