অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

অনিল দাস এর সুবিচারের আশায় খড়্গপুর প্রগতিশীল গণতান্ত্রিক মঞ্চের ডেপুটেশন!

৩০ শে জুন ২০২৫ তাং আমরা বামপন্থী সংগঠনের নেতা অনিল দাস প্রকাশ্য রাস্তায় প্রহৃত হয়েছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলের দ্বারা।জনতার কথায় ঘটনাটি নিছক আকস্মিক নয় এটি পূর্ব পরিকল্পিত ও খুন করার চেষ্টা । প্রগতিশীল সদস্যরা বলেন যেভাবে রংয়ের ডিব্বা দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা হয়েছে এবং যেভাবে বেবি কোলে ও তার অনুগামীরা অনিল দাসকে ধাক্কা দিয়ে ফেলে চড় ঘুসি থাপ্পড় ও জুতো মারা হয়েছে তা আসলে যে কোন গণতন্ত্র প্রেমী প্রতিবাদী ও প্রগতিশীল চিন্তাভাবনার মানুষদের উপর আঘাত। তাদের অভিযোগ ড

অনিল দাস এর সুবিচারের আশায় খড়্গপুর প্রগতিশীল গণতান্ত্রিক মঞ্চের ডেপুটেশন!

অরিন্দম চক্রবর্তী : ৩০ শে জুন ২০২৫ তাং আমরা বামপন্থী সংগঠনের নেতা অনিল দাস প্রকাশ্য রাস্তায় প্রহৃত হয়েছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলের দ্বারা।জনতার কথায় ঘটনাটি নিছক আকস্মিক নয় এটি পূর্ব পরিকল্পিত ও খুন করার চেষ্টা । প্রগতিশীল সদস্যরা বলেন যেভাবে রংয়ের ডিব্বা দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা হয়েছে এবং যেভাবে বেবি কোলে ও তার অনুগামীরা অনিল দাসকে ধাক্কা দিয়ে ফেলে চড় ঘুসি থাপ্পড় ও জুতো মারা হয়েছে তা আসলে যে কোন গণতন্ত্র প্রেমী প্রতিবাদী ও প্রগতিশীল চিন্তাভাবনার মানুষদের উপর আঘাত। তাদের অভিযোগ ডিব্বার আঘাত রুখে না দিলে মানুষটির মৃত্যু অবধারিত ছিল। ঘটনাটি নিন্দনীয়-এই কথা বলে তৃণমূল দলের কয়েকজন স্বীকার করলেও সেদিনেই শ্লীলতাহানি ও চাকরি দেয়ার নামে টাকা তোলার মিথ্যা অভিযোগ রুজু করেছে। তাই সত্যকে আড়াল করে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার ফন্দি অব্যাহত রেখেছে পুলিশ প্রশাসন। তাদের অভিযোগ অনিল দাসের বিরুদ্ধে যে সকল ধারা যুক্ত হয়েছে তা কখনো কাঙ্খিত নয়। এরা অনাচার অত্যাচার দুষ্কর্ম ও দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দিতে চায়। তারা বলেন পুলিশ প্রশাসন এখন শাসকদলের এবং এই নেত্রীর অঙ্গ বলেই মনে হয়। তাই ঘটনার দিন দুষ্কৃতিদের থানায় শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে কয়েক ঘন্টার জন্য বসিয়ে রাখে জনরস রুখতে এবং তাদের অ্যারেস্ট না করে এক মিথ্যা ঘটনার তদন্তের নামে জনগণকে বিভ্রান্ত করতে চাইছেও। অন্যদিকে ঠিক একই সময়ে অনিল দাস ও তার স্ত্রীকে পাখাহীন গোমর স্থানে আসামিদের মতো বসিয়ে রেখে নাটক করতে থাকেন একজন পুলিশ অফিসার। দলদাস পুলিশ প্রশাসনের কি ভয়ংকর চারিত্রিক অধঃপতন। তাই খরগোপুর প্রগতিশীল গণতান্ত্রিক প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে ৭ জুলাই ২০২৫ টাউন থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। শত শত মানুষ এই অভিযান শুরু করে বিকেল চারটে নাগাদ গিরি ময়দানের সামনে বড় বাতি থেকে। সামনের সারিতে ছিলেন সুনীল মাঝি ,তপন পাল, ভবেশ বসু, দেবাশীষ দে, সুমিতা দাস, মনোজ ধর, বি কলাবতী, মিহির পাহাড়ি, অমিত শর্মা, রাধাপদ দাস ও আরো বহু বিশিষ্ট নাগরিকবৃন্দ।

সম্পর্কিত খবর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ