আইআইটি খড়গপুরের 75 বছর পূর্তি, 75 পড়ুয়ার সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর!
অরিন্দম চক্রবর্তী : পালাবদলের পর ফের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে কলাইকুণ্ডায় অবতরণ করে তাঁর বিমান। সেখান থেকে হেলিকপ্টারে আইআইটি খড়গপুরের হেলিপ্যাডে পৌঁছনোর কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে বদল হয় যাত্রাপথ। হেলিকপ্টারের পরিবর্তে সড়কপথে আইআইটি খড়গপুরে পৌঁছন প্রধানমন্ত্রী।আইআইটি খড়গপুরের 75 বছর পূর্তি উদযাপন উপলক্ষে তাঁর এই সফর। নির্ধারিত সময়েই ক্যাম্পাসে পৌঁছে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। উল্লেখযোগ্যভাবে, আইআইটি খড়গপুরে প্রথমবারের মতো চালু হওয়া ডাক্তারি কোর্সের পরিকাঠামো-সহ ক্যাম্পাসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।এরপর তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়।

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী ড. সুকান্ত মজুমদার, আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রতিষ্ঠানের 75 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে 75 জন পড়ুয়ার সঙ্গে সরাসরি মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি পড়াশোনা, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন তিনি।

আইআইটি খড়গপুরের দীর্ঘ 75 বছরের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত অগ্রযাত্রাকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে প্রতিষ্ঠান চত্বরে ছিল বিশেষ প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
গোয়ালতোড়ে অজানা জন্তুর আতঙ্ক! কামড়-আঁচড়ে জখম প্রায় 50টি গবাদি পশু, হায়নার সন্দেহ ঘিরে চাঞ্চল্য
দেশ
শনিবার আইআইটি খড়্গপুরে প্রধানমন্ত্রী মোদী, প্ল্যাটিনাম জুবিলিতে উন্মোচন করবেন বিশেষ স্মারক মুদ্রা
পশ্চিম মেদিনীপুর