অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং খালের জল বাড়লেই থমকে যায় জনজীবন, কবে মিলবে পাকা সেতু?

মা সারদার আদর্শে মানবসেবা, বাঁকুড়ার শান্তাশ্রমে বিনামূল্যে চক্ষু শিবিরে চোখ পরীক্ষা 108 জনের

মা সারদার আদর্শে মানবসেবা, বাঁকুড়ার শান্তাশ্রমে বিনামূল্যে চক্ষু শিবিরে চোখ পরীক্ষা 108 জনের

প্রেমচাঁদ ফৌজদার: মানবসেবার ব্রত নিয়ে ফের প্রশংসনীয় উদ্যোগ শ্রী শ্রী মা সারদা সেবাশ্রমের। সমাজসেবক তথা সেবাশ্রমের পরিচালক অমর কুমার পাঁজার উদ্যোগে বাঁকুড়া জেলার শান্তাশ্রমে মায়ের মন্দিরে আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। শুধু চোখ পরীক্ষা নয়, আর্থিকভাবে অসচ্ছল মানুষের হাতে বিনামূল্যে চশমা তুলে দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে এই শিবির থেকে।

এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন শ্রী শ্রী মা সারদা সেবাশ্রমের পরিচালক অমর কুমার পাঁজা, পুরুলিয়ার লোকেশ্বরানন্দ চক্ষু ফাউন্ডেশনের অর্গানাইজার তারক কুমার মণ্ডল, সেবাশ্রমের সদস্য সমীর কুমার পাঁজা, শান্তাশ্রম শ্রী শ্রী মা সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অজিত কুমার নন্দী, চিকিৎসক পার্থসারথি ভট্টাচার্য-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।সেবাশ্রমের পরিচালক অমর কুমার পাঁজা সংবাদমাধ্যমকে জানান, মা সারদার অনুপ্রেরণায় এলাকার সাধারণ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। প্রতি ইংরেজি মাসের 20 ও 21 তারিখে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। আশপাশের পাঁচ-ছটি গ্রামের বহু আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ এই শিবিরে এসে বিনামূল্যে চোখ পরীক্ষা করানোর সুযোগ পান। অর্থের অভাবে যাতে কেউ চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেটাই তাঁদের মূল লক্ষ্য।অন্যদিকে, পুরুলিয়ার লোকেশ্বরানন্দ চক্ষু ফাউন্ডেশনের অর্গানাইজার তারক কুমার মণ্ডল জানান, এদিনের শিবিরে মোট 108 জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়েছে। যাঁদের চোখে ছানি ধরা পড়েছে, তাঁদের পুরুলিয়ার পাড়া চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি, যাঁদের চশমার প্রয়োজন রয়েছে অথচ আর্থিক সামর্থ্য নেই, তাঁদের ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে চশমা দেওয়া হবে। অমর কুমার পাঁজার উদ্যোগ ও আহ্বানেই তাঁরা এই শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।উল্লেখ্য, শুধু স্বাস্থ্য পরিষেবাই নয়, শিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে শ্রী শ্রী মা সারদা সেবাশ্রম। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে সেবাশ্রমের উদ্যোগে একটি বিদ্যাপীঠ পরিচালিত হচ্ছে। সেখানে চতুর্থ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বা সহায়তামূলক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সেবাশ্রমের এই ধারাবাহিক উদ্যোগ স্থানীয় মানুষের কাছে বিশেষভাবে উপকারী হয়ে উঠেছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানো এবং তাঁদের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা নিঃসন্দেহে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।