IPL2026
CRICKET
ইডেনে ‘ঘরের ছেলে’ শামি, KKR ম্যাচ ঘিরে বাড়ছে উত্তেজনা!
আগামী বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে নামার আগে শহরে পা রেখেই যেন বাড়ির আবহে ঢুকে পড়লেন মহম্মদ শামি। আত্মবিশ্বাস ঝরছিল মহম্মদ শামির চোখেমুখে। মঙ্গলবার সন্ধ্যায় বাইপাসের এক পাঁচতারা হোটেলে সিএবি-র অনুষ্ঠানে যোগ দিতে এসে শামি স্পষ্ট করে দিলেন—ইডেন তাঁর কাছে শুধু একটি স্টেডিয়াম নয়, একেবারে ঘরের মাঠ। ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ম্যাচ—বারবার এই মাঠে খেলার অভিজ্ঞতা তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। শামির কথায়, ইডেনের পরিবেশ, উইকেট—সবই তাঁর
CRICKET
ব্যাট-বলের লড়াইয়ে আজ দিল্লি বনাম গুজরাট-IPL 2026
IPL 2026-এর উত্তেজনা ক্রমশ বাড়ছে। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্সের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এই মরসুমে দিল্লি ক্যাপিটালস একেবারেই অন্য রূপে ধরা দিয়েছে। অধিনায়ক অক্ষর প্যাটেলের নেতৃত্বে দলটি সংগঠিত ও আত্মবিশ্বাসী ক্রিকেট খেলছে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই তারা প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম হয়েছে। বিশেষ করে তাদের বোলিং আক্রমণ শুরু থেকেই ম্যাচ
খেলা
গুয়াহাটিতে হাইভোল্টেজ লড়াই: টানা তৃতীয় জয়ের লক্ষ্যে রাজস্থান, ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2026-এর 13 নম্বর ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস এবং মুম্বই ইন্ডিয়ান্স। অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। উল্লেখ্য, চলতি মরসুমে রাজস্থান রয়্যালস দুর্দান্ত ছন্দে রয়েছে। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে বড় ব্যবধানে হারানোর পর, দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে স্নায়ুচাপের লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে তারা। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স রাজস্থানক
সোমবার ইডেনে বৃষ্টির জেরে ভেস্তে গেল KKR-পাঞ্জাব ম্যাচ, ভেজা মাঠে পরিত্যক্ত ঘোষণা
৬ এপ্রিল সোমবার ইডেন গার্ডেন্সে বৃষ্টি শেষ পর্যন্ত কেড়ে নিল কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের লড়াই। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। দীর্ঘক্ষণ অপেক্ষা, সুপার সপার এবং মাঠ প্রস্তুতির একাধিক চেষ্টা সত্ত্বেও অন্তত পাঁচ ওভারের ম্যাচ করানো সম্ভব হয়নি। ফলে দুই দলকেই এক পয়েন্ট করে ভাগ করে নিতে হয়।রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ দুই আম্পায়ার মাঠ পরিদর্শনে নামেন। পিচের আশপাশ ও আউটফিল্ড খতিয়ে দেখা হয়। সিএবি শেষ মুহূর্ত পর্যন্ত পাঁচ ওভারের ম্যাচ করানোর আপ্র
খেলা
ডেল স্টেনকে দেখে স্বপ্ন, ইরফান পাঠানের ছোঁয়ায় আইপিএলে ঝড়— ৮.৪ কোটির দিল্লির আকিব নবি এখন চর্চার কেন্দ্র!
আসন্ন আইপিএল মরশুমে তরুণ ক্রিকেটারদের দিকে নজর থাকলেও, সব আলো কেড়ে নিয়েছেন জম্মু-কাশ্মীরের উদীয়মান পেসার আকিব নবি। দিল্লি ক্যাপিটালস তাঁকে ৮.৪ কোটি টাকায় দলে টেনে নিয়েছে, যা এবারের মরশুমে অন্যতম চর্চিত চুক্তি। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের জোরে উঠে আসা এই কাশ্মীরি পেসার এখন দেশের ক্রিকেটমহলে অন্যতম আলোচিত নাম। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে এক সাক্ষাৎকারে নিজের লড়াইয়ের গল্প শোনাতে গিয়ে আবেগঘন হয়ে ওঠেন আকিব। তিনি জানান, ছোটবেলায় পরিবারের তরফে ক্রিকেটের জন্য খ
CRICKET
দারিদ্র্যকে হারিয়ে IPL মঞ্চে মঙ্গেশ যাদব, ট্রাক ড্রাইভারের ছেলে আজ কোহলিদের দলে!
আইপিএল ২০২৬-এর মঞ্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন Royal Challengers Bengaluru দুর্দান্ত সূচনা করেছে। সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে জয়ের সঙ্গে যাত্রা শুরু করেছে বিরাট কোহলি-রজত পাটিদারের দল। বিরাট কোহলি ও দেবদত্ত পাডিক্কলের অর্ধশতরান, সঙ্গে অধিনায়ক রজত পাটিদারের ঝোড়ো ইনিংস—সব মিলিয়ে আত্মবিশ্বাসে ভরপুর বেঙ্গালুরু শিবির। কিন্তু ম্যাচের জয়ের উচ্ছ্বাসের মাঝেও যে নামটি আলাদা করে আলো কেড়েছে, তিনি হলেন বাঁ-হাতি তরুণ পেসার মঙ্গেশ যাদব। আরসিবি তাঁকে আইপিএলের মিনি
চন্দননগরের গর্ব অভিজিৎ ভট্টাচার্য, আজ IPL মঞ্চে অন-ফিল্ড আম্পায়ারের গুরুত্বপূর্ণ ভূমিকায়!
আজ ৩১শে মার্চ, Punjab Kings বনাম Gujarat Titans-এর হাইভোল্টেজ IPL ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন আমাদের চন্দননগরের গর্ব, অত্যন্ত পরিচিত মুখ অভিজিৎ ভট্টাচার্য। তাঁর এই সাফল্যে স্বাভাবিকভাবেই গর্বে ভাসছে গোটা চন্দননগর।গত কয়েক বছর ধরে BCCI-র বিভিন্ন ডোমেস্টিক প্রতিযোগিতায় তিনি নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করে আসছেন। শুধু তাই নয়, গত বছরের WPL ফাইনালেও তাঁকে আম্পায়ারের ভূমিকায় দেখা গিয়েছিল। IPL-এর গত মরসুমেও একাধিক গুরুত
CRICKET
নিউ চণ্ডীগড়ে মুখোমুখি পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স, নজরে আইয়ার-গিল!
আইপিএল ২০২৬-এর উত্তেজনা ক্রমশ চরমে উঠছে। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে আজ, মঙ্গলবার ৩১ মার্চ, নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে এই হাইভোল্টেজ লড়াই। ম্যাচ শুরুর আধঘণ্টা আগে হবে টস। সূচি অনুযায়ী এটাই পঞ্জাবের মরশুমের প্রথম ম্যাচ, ফলে ঘরের মাঠে জয় দিয়ে অভিযান শুরু করাই শ্রেয়স আইয়ারদের মূল লক্ষ্য। সবচেয়ে বেশি নজর থাকবে দুই ভারতীয় তারকা অধিনায়ক—শ্রেয়স আইয়ার ও শুভমান গি
আইপিএল ২০২৬-এর আগে ইডেনে জোর প্রস্তুতি, CAB-কেকেআর-বিসিসিআই ও কলকাতা পুলিশের উচ্চপর্যায়ের বৈঠক!
২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯তম আসর শুরুর আগে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আসন্ন হোম ম্যাচগুলিকে ঘিরে যাতে নিরাপত্তা, দর্শক ব্যবস্থাপনা এবং অপারেশনাল দিক থেকে কোনও খামতি না থাকে, তা নিশ্চিত করতেই সোমবার এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠকে বসে সিএবি (CAB), কলকাতা পুলিশ, কেকেআর (KKR) এবং বিসিসিআই (BCCI)-এর অপারেশনস টিম। আইপিএলের ১৯তম সংস্করণ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং কেকেআরের প্রথম হোম ম্যাচ ২ এপ্রিল ইডেনে হওয়ার কথা।সূত্রের খবর, ইডেন গা
CRICKET
আজ আইপিএল শুরুতেই হাইভোল্টেজ লড়াই, কোহলি বনাম ঈশানের হায়দরাবাদ!
শনিবার থেকেই শুরু হচ্ছে আইপিএলের নতুন মরশুম, আর উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি বেঙ্গালুরু ও হায়দরাবাদ। প্রথম ম্যাচ ঘিরেই উত্তেজনা তুঙ্গে, কারণ দীর্ঘ বিরতির পর আবারও সংক্ষিপ্ততম ফরম্যাটে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি।আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এই প্রথমবার আইপিএলে খেলতে দেখা যাবে কোহলিকে। ফলে তাঁর প্রত্যাবর্তন ঘিরে আগ্রহ তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ম্যাচের আগের দিন বেঙ্গালুরুর কোচ অ্যান্ডি ফ্লাওয়ার জানিয়ে দিয়েছেন, কোহলি এখন সম্পূর্ণ প্রস্তুত এবং সাফল্যের জন্য ক্ষুধ
খেলা
আইপিএলের আগে বড় চমক! কামিন্সের বদলে সানরাইজার্সের নতুন অধিনায়ক ঈশান কিষাণ?
IPL শুরুর আগেই বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ শিবির। দলের নেতৃত্বে আসতে চলেছে বড় পরিবর্তন। এতদিন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্সের উপর ভরসা রাখলেও, এবার সেই সমীকরণ বদলাতে পারে।প্যাট কামিন্স বর্তমানে চোট সমস্যায় ভুগছেন। আইপিএলের শুরুতেই তিনি সব ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এমনকি কবে তিনি দলের সঙ্গে যোগ দেবেন, সেটাও এখনও স্পষ্ট নয়। ফলে ঝুঁকি এড়াতেই বিকল্প নেতৃত্বের দিকে ঝুঁকছে সানরাইজার্স। সূত্রের খবর, আসন্ন মরসুমে সানরাইজার্সের অধিন