অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং মেদিনীপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উৎসবের আমেজে মাতোয়ারা শহর!

মেদিনীপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উৎসবের আমেজে মাতোয়ারা শহর!

মেদিনীপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উৎসবের আমেজে মাতোয়ারা শহর!

নিজস্ব সংবাদদাতা : 16 নভেম্বর, সোমবার জগদ্ধাত্রী পুজোর উৎসবকে কেন্দ্র করে মেদিনীপুর শহরে উপস্থিত হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি কর্মসূচির পাশাপাশি শহরের একাধিক জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন করেন তিনি। তাঁকে ঘিরে পুজো উদ্যোক্তা, বিজেপির কার্যকর্তা এবং সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।মেদিনীপুর শহরের ধর্মা এলাকার 9 নম্বর ওয়ার্ডে ‘উত্তরণ’ ক্লাব পরিচালিত পঞ্চম বর্ষের শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

এই পুজোর আয়োজনে যুক্ত ছিলেন বিজেপির কার্যকর্তা শুভজিৎ রায় ও ক্লাবের সদস্যরা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।অন্যদিকে, শহরের কেরানিতলায় আশীর্বাদ ভৌমিকের উদ্যোগে হিন্দু যুব বাহিনী আয়োজিত শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজোরও শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এবার অষ্টম বর্ষে পদার্পণ করেছে হিন্দু যুব বাহিনীর এই পুজো। প্রায় 12 লক্ষ টাকা বাজেটে এবারের বিশেষ আকর্ষণ ‘দিব্যলোক’ থিম। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে বর্ণাঢ্য আলোকসজ্জা, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।মুখ্যমন্ত্রীর হাত ধরে একাধিক পুজোর উদ্বোধনকে কেন্দ্র করে মেদিনীপুর শহরে জগদ্ধাত্রী পুজোর উৎসব আরও বর্ণময় হয়ে ওঠে। পুজোর আনন্দ, আলোর ঝলকানি এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা।