মানবসেবার বার্তা নিয়ে জগদ্ধাত্রী পুজো, গৌরহাটি সেবায়ন সংঘের উদ্যোগে বস্ত্র ও মশারি বিতরণের আয়োজন
নিজস্ব সংবাদদাতা : ধর্মীয় উৎসবের পাশাপাশি মানবসেবা ও সমাজকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল হুগলির গৌরহাটি সেবায়ন সংঘ। স্বর্গীয় রঞ্জিত মাইতির স্মৃতিতে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।রবিবার ষষ্ঠীর দিন বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরহাটি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ প্রাণা রামানন্দ মহারাজ, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, সেবায়ন সংঘের সম্পাদক চিরঞ্জীব মাইতি, অনন্ত ভট্টাচার্য, অর্চনা মাইতি, নিতাই মণ্ডল, সত্যনারায়ণ নাগ, গোবিন্দ নন্দী ও অচিন্ত্য ভট্টাচার্য-সহ বিশিষ্ট ব্যক্তিরা।প্রদীপ প্রজ্জ্বলন করেন রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ প্রাণা রামানন্দ মহারাজ, বিধায়ক হেমন্ত বাগ ও সুশান্ত ঘোষ এবং সমাজসেবী শ্রীজীব মাইতি। মহারাজের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী শোভাযাত্রায় গ্রামের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোকে কেন্দ্র করে গ্রামের দুঃস্থ ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হবে। এলাকায় ডেঙ্গুর প্রকোপের কথা মাথায় রেখে মশারি বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কয়েক হাজার মানুষের জন্য নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সমাজসেবী শ্রীজীব মাইতি। তিনি জানান, ধর্মীয় উৎসবকে সামাজিক দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করাই তাঁদের মূল লক্ষ্য। স্বর্গীয় রঞ্জিত মাইতির স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে এই মানবকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সম্পর্কিত খবর
হুগলি
স্বচ্ছ ভারত কর্মীদের সঙ্গে ভাইফোঁটা, পরিচ্ছন্নতাকর্মীদের ভালোবাসায় সামিল মন্ত্রী দিলীপ ঘোষ
হুগলি
৮০তম স্বাধীনতা দিবসে গৌরহাটিতে সমাজসেবার বার্তা, ২০টি পরিবারের আজীবন দায়িত্ব শ্রীজীব মাইতির!
স্বাধীনতা দিবস উপলক্ষে গৌরহাটি সেবায়ন সংঘের পরিচালনায় এবং বিশিষ্ট সমাজসেবী শ্রীজীব মাইতির উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও সমাজসেবামূলক কর্মসূচি। অনুষ্ঠানে বীর শহীদদের স্মরণ করার পাশাপাশি এলাকার ২০টি দুস্থ পরিবারের আজীবন দায়িত্বভার গ্রহণ করলেন শ্রীজীব মাইতি। তাঁর প্রয়াত পিতা স্বর্গীয় রঞ্জিত মাইতির স্মৃতির উদ্দেশ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানের শুভ সূচনা করেন গৌরহাটি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ প্রাণা রামানন্দ মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুড
পশ্চিমবঙ্গ
জেল থেকে বেরিয়েই লেখক! ‘কারাগারের অন্তরালে ২০ দিন’ বই প্রকাশ করলেন অসিত মজুমদার
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেলেও দলীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। এবার রাজনীতির পাশাপাশি লেখক হিসেবেও আত্মপ্রকাশ করলেন তিনি। বুধবার হুগলি প্রেস ক্লাবে প্রকাশিত হল তাঁর লেখা বই ‘কারাগারের অন্তরালে ২০ দিন’।বইটিতে তিনি জেলে কাটানো ২০ দিনের অভিজ্ঞতা, গ্রেফতারের ঘটনাপ্রবাহ, কারাজীবনের বিভিন্ন মুহূর্ত এবং সেই সময়ের মানসিক লড়াইয়ের কথা তুলে ধরেছেন। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে অসিত মজুমদার বলেন, দীর্ঘ রাজনৈতিক