অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে সিপিএমের কর্মীসভা, দূষণ থেকে দুর্নীতি—তৃণমূল ও বিজেপিকে একসঙ্গে নিশানা! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে সিপিএমের কর্মীসভা, দূষণ থেকে দুর্নীতি—তৃণমূল ও বিজেপিকে একসঙ্গে নিশানা!

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে মালঞ্চ প্রেম হরি ভবনের মাঠে কর্মীসভা করল সিপিএম। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দলের জেলা ও রাজ্যস্তরের একাধিক শীর্ষ নেতা। সভায় সভাপতিত্ব করেন প্রেমবাজার এরিয়া কমিটির সম্পাদক অমিতাভ দাস।সভা থেকে সিপিএম প্রার্থী মধুসূদন রায় খড়গপুরের অন্যতম জ্বলন্ত সমস্যা হিসেবে দূষণের বিষয়টি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রে বিজেপি, রাজ্য ও পৌরসভায় তৃণমূল সরকার থাকা সত্ত্বেও দূষণ রোধে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে

৪০০ বছরের ঐতিহ্যে ভক্তির জোয়ার, জকপুর মনসা মেলায় উপচে পড়ল জনসমুদ্র! পশ্চিম মেদিনীপুর

৪০০ বছরের ঐতিহ্যে ভক্তির জোয়ার, জকপুর মনসা মেলায় উপচে পড়ল জনসমুদ্র!

ভক্তি, বিশ্বাস ও লোকঐতিহ্যের অপূর্ব মেলবন্ধনে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো দক্ষিণবঙ্গের ঐতিহাসিক জকপুর প্রাচীন মনসা মেলা। ৩১ মার্চ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের জকপুর সংলগ্ন মনসার জঙ্গল এলাকায় শুরু হওয়া এই মহামেলাকে ঘিরে লক্ষ লক্ষ ভক্তের ঢল নামে। স্থানীয়দের বিশ্বাস, বহু শতাব্দী ধরে এই জঙ্গল ও সংলগ্ন খালকে ঘিরেই মা মনসার মাহাত্ম্য জড়িয়ে রয়েছে, আর সেই বিশ্বাসের ধারাবাহিকতাতেই প্রতি বছর এই মেলা এক বিশাল ধর্মীয় ও সামাজিক উৎসবে পরিণত হয়। ৩০ মার্চ মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত

পশ্চিম মেদিনীপুরের খয়রুল্লাচকে শান্তিযজ্ঞ ও গীতা পাঠে ভক্তদের ঢল, সম্প্রীতির বার্তায় মুখর গোটা এলাকা! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের খয়রুল্লাচকে শান্তিযজ্ঞ ও গীতা পাঠে ভক্তদের ঢল, সম্প্রীতির বার্তায় মুখর গোটা এলাকা!

পশ্চিম মেদিনীপুরের খয়রুল্লাচক প্রাইমারি স্কুলের মাঠে এক বিরাট শান্তিযজ্ঞ ও গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ মেদিনীপুর নগর ও গ্রামীণ প্রখণ্ডের সহযোগিতায় এবং খয়রুল্লাচক সনাতনী ঐক্য মঞ্চের পরিচালনায় এই ধর্মীয় অনুষ্ঠানে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, প্রেসিডেন্ট ভারত সেবাশ্রম সংঘ (বেলডাঙ্গা, মুর্শিদাবাদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধাবল্লভপুর সনাতন মিশন আশ্রমের স্বামী

মেদিনীপুরে বিদ্যাসাগর হলে বামফ্রন্টের শক্তিপ্রদর্শন, কর্মীসভা শেষে শহরজুড়ে বর্ণাঢ্য মিছিল! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে বিদ্যাসাগর হলে বামফ্রন্টের শক্তিপ্রদর্শন, কর্মীসভা শেষে শহরজুড়ে বর্ণাঢ্য মিছিল!

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর হল-এ কর্মীসভা করে শক্তি প্রদর্শন করল বামফ্রন্ট। নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করতে এবং কর্মীদের চাঙ্গা করতেই এই সভার আয়োজন করা হয়।এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিজয় পাল, সিপিআই-এর জেলা সম্পাদক বিপ্লব ভট্ট এবং মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরই-সহ একাধিক শীর্ষ নেতা। রাজ্যে

চন্দ্রকোনায় মমতার গর্জন: ‘বাংলার নাম কেটে বাইরের লোক ঢোকাতে দেব না’, সূর্যকান্তের সমর্থনে জনসমুদ্রে সভা! পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোনায় মমতার গর্জন: ‘বাংলার নাম কেটে বাইরের লোক ঢোকাতে দেব না’, সূর্যকান্তের সমর্থনে জনসমুদ্রে সভা!

ঘাটাল সাংগঠনিক জেলার ডাকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত দোলুইয়ের সমর্থনে মঙ্গলবার চড়কডাঙা মাঠে অনুষ্ঠিত হল বিশাল জনসভা। সেই সভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী Mamata Banerjee একের পর এক ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন। ভোটের আগে নাম বাদ যাওয়ার অভিযোগ, এসআইআর বিতর্ক, আলুচাষিদের দুর্দশা থেকে শুরু করে বাংলা বিরোধিতার অভিযোগ—সবই উঠে এল তাঁর ভাষণে।সভামঞ্চ থেকে আবেগঘন সুরে মুখ্যমন্ত্রী বলেন, সকালে সংবাদপত্রে তিনি দেখেছেন নাম বাদ যাওয়া বহু মানুষ দীর্ঘ ল

খড়গপুরে প্রচারে বিতর্কে Dilip Ghosh, জল সমস্যা তুলতে গিয়ে ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্যে তীব্র কটাক্ষ! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরে প্রচারে বিতর্কে Dilip Ghosh, জল সমস্যা তুলতে গিয়ে ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্যে তীব্র কটাক্ষ!

খড়গপুর সদরে ভোট প্রচারে গিয়ে ফের বিতর্কের কেন্দ্রে বিজেপি প্রার্থী Dilip Ghosh। পানীয় জলের সমস্যা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তাঁর একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে, যা ভোটের মুখে নতুন করে উত্তাপ বাড়িয়েছে।প্রচারে স্থানীয় জলসংকট, অনিয়মিত সরবরাহ এবং দূষিত পানীয় জলের অভিযোগ তুলে সরব হন তিনি। সেই প্রসঙ্গেই দিলীপের মন্তব্য, “এখানে অধিকাংশ সময় জল পাওয়া যায় না। পেলেও তা নোংরা, কালো কালো…”— এই বক্তব্যের শেষাংশে তৃণমূল কাউন্সিলরকে টেনে আনার অভিযোগ উঠতেই শুরু

‘বহিরাগত ভোটার’ ইস্যুতে চন্দ্রকোনায় মমতার বিস্ফোরক অভিযোগ, পাল্টা এগরা থেকে শুভেন্দুর দাবি— তৃণমূলের ভিতেই ভাঙন! পশ্চিম মেদিনীপুর

‘বহিরাগত ভোটার’ ইস্যুতে চন্দ্রকোনায় মমতার বিস্ফোরক অভিযোগ, পাল্টা এগরা থেকে শুভেন্দুর দাবি— তৃণমূলের ভিতেই ভাঙন!

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও একধাপ চড়ল। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে মুখ্যমন্ত্রী Mamata Banerjee বিজেপির বিরুদ্ধে সরাসরি ভোটার তালিকায় কারচুপির গুরুতর অভিযোগ তুলে ‘বহিরাগত’ ইস্যুকে নতুন মাত্রা দিলেন। সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধন এবং নাম বাদ পড়া নিয়ে রাজ্য রাজনীতিতে যে চাপানউতোর চলছে, তারই আবহে এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। মঙ্গলবারের সভা থেকে তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে সুপরিকল্পিতভাবে বিজেপি-শাস

নাড়াজোল রাজ কলেজে মেধাস্বত্ব নিয়ে রাজ্যস্তরীয় সেমিনার, ছাত্রছাত্রীদের উৎসাহে জমজমাট আলোচনা সভা! পশ্চিম মেদিনীপুর

নাড়াজোল রাজ কলেজে মেধাস্বত্ব নিয়ে রাজ্যস্তরীয় সেমিনার, ছাত্রছাত্রীদের উৎসাহে জমজমাট আলোচনা সভা!

মেধাস্বত্ব অধিকার সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করে তুলতে উল্লেখযোগ্য উদ্যোগ নিল নাড়াজোল রাজ কলেজ। কলেজের ইন্টেলেকচুয়াল প্রপার্টি সেলের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের Patent Information Centre, Government of West Bengal-এর সহযোগিতা ও আর্থিক পৃষ্ঠপোষকতায় গত ৩০ মার্চ, সোমবার কলেজের স্মার্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল এক রাজ্যস্তরীয় আলোচনা সভা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. বাসুদেব মণ্ডল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পেটেন্ট ইনফরমেশন সেন্টারে

গড়বেতায় জল্পনার অবসান, তৃণমূলের উত্তরার বিরুদ্ধে বিজেপির বাজি প্রদীপ লোধা! পশ্চিম মেদিনীপুর

গড়বেতায় জল্পনার অবসান, তৃণমূলের উত্তরার বিরুদ্ধে বিজেপির বাজি প্রদীপ লোধা!

দীর্ঘদিনের জল্পনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৩৩-গড়বেতা বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত চতুর্থ তালিকায় এই আসনের জন্য প্রদীপ লোধার নাম ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার পর থেকেই গড়বেতার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তরা সিংহ হাজরার বিরুদ্ধে লড়াইয়ে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী প্রদীপ লোধা। তিনি দাবি করেছেন, “গড়বেতার মানুষ পরিবর্তন চান, তাই এই লড়াইয়ে আমরা আত্মবিশ্বাসী।”গত কয়েক

খড়গপুরের তালবাগিচায় রাহুল অরুণোদয়কে অশ্রুসিক্ত শ্রদ্ধাঞ্জলি, ভগৎ সিং শতবার্ষিকী কমিটির স্মরণে আবেগঘন মুহূর্ত! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরের তালবাগিচায় রাহুল অরুণোদয়কে অশ্রুসিক্ত শ্রদ্ধাঞ্জলি, ভগৎ সিং শতবার্ষিকী কমিটির স্মরণে আবেগঘন মুহূর্ত!

খড়গপুরের তালবাগিচায় ভগৎ সিং শতবার্ষিকী কমিটির পক্ষ থেকে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-কে জানানো হল শ্রদ্ধাঞ্জলি। তাঁর আকস্মিক প্রয়াণের খবরে শুধু টলিউড নয়, খড়গপুরের সাংস্কৃতিক মহলেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিশেষ করে ভগৎ সিং শতবার্ষিকী কমিটির সদস্যদের কাছে এই ক্ষতি যেন এক ব্যক্তিগত বেদনার নাম।উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি খড়গপুর যুব সংস্কৃতি উৎসবের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ভগৎ সিং শতবার্ষিকী কমিটির উদ্যোগে আয়োজিত সেই অনু

খড়গপুর গ্রামীণে কংগ্রেসে তীব্র ক্ষোভ, ‘বহিরাগত নয়, চাই স্থানীয় মুখ’ দাবিতে কলাইকুন্ডায় বিক্ষোভ! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর গ্রামীণে কংগ্রেসে তীব্র ক্ষোভ, ‘বহিরাগত নয়, চাই স্থানীয় মুখ’ দাবিতে কলাইকুন্ডায় বিক্ষোভ!

২২৮ নম্বর খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ঘোষণা ঘিরে প্রকাশ্যে এল তীব্র অসন্তোষ। বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার দলীয় কর্মী-সমর্থকরা। তাঁদের একটাই স্লোগান— “বহিরাগত প্রার্থী দূর হটাও, আমরা লোকাল প্রার্থী চাই।” এই দাবিকে সামনে রেখেই কলাইকুন্ডা কংগ্রেস কার্যালয়ের সামনে সোমবার ব্যাপক বিক্ষোভে সামিল হন স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা। সূত্রের খবর, খড়গপুর গ্রামীণ কেন্দ্রের জন্য ঘোষিত প্রার্থীকে এলাকার একাংশ কোনওভাবেই মেনে নিতে

পশ্চিম মেদিনীপুরের রাজনীতিতে ফের প্রকাশ্যে এল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব! পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের রাজনীতিতে ফের প্রকাশ্যে এল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব!

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে পশ্চিম মেদিনীপুরের রাজনীতিতে ফের প্রকাশ্যে এল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। মেদিনীপুর শহরে দলের জেলা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, শালবনী কেন্দ্র থেকে অরূপ মুখার্জি-র নাম প্রার্থী হিসেবে সামনে আসতেই দলের একাংশের কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। পশ্চিম মেদিনীপুরে ২০২৬ নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে।সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হিসেবে সোম

দুর্যোগে ভরসার বিকল্প যোগাযোগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে হ্যাম রেডিও নিয়ে বিশেষ বক্তৃতায় উৎসাহ! পশ্চিম মেদিনীপুর

দুর্যোগে ভরসার বিকল্প যোগাযোগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে হ্যাম রেডিও নিয়ে বিশেষ বক্তৃতায় উৎসাহ!

র্যোগকালীন সময়ে বিকল্প ও নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থার গুরুত্বকে সামনে রেখে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপকূলীয় পর্যবেক্ষণ ও প্রচার কেন্দ্র (COOC)-এর উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ বক্তৃতা অনুষ্ঠান। সোমবার, ৩০ মার্চ ২০২৬ সকাল ১১:৩০টায় বিশ্ববিদ্যালয়ের বি. সি. মুখার্জি হলে অনুষ্ঠিত এই আলোচনার মূল প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ ব্যবস্থাপনায় হ্যাম রেডিওর ভূমিকা”।বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর-এর তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয় তাঁর উদ্বোধনী

বিধানসভা ভোটের প্রচারে দলীয় প্রার্থীর সমর্থনে সোমবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় জনসভা করলেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়! পশ্চিম মেদিনীপুর

বিধানসভা ভোটের প্রচারে দলীয় প্রার্থীর সমর্থনে সোমবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় জনসভা করলেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়!

বিধানসভা ভোটের প্রচারে দলীয় প্রার্থীর সমর্থনে সোমবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় জনসভা করলেন তৃণমূল নেত্রী Mamata Banerjee। নারায়ণগড়ের এই সভা থেকে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন। মমতার কথায়, “ওরা বলছে চারটে তালিকা নাকি বেরিয়ে গিয়েছে, কিন্তু আমি একটাও চোখে দেখতে পাইনি। স্পষ্টই চক্রান্ত চলছে।”সভামঞ্চ থেকে মেদিনীপুরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই জেলা স্বাধীনতা আন্দোলনের গর্বিত ভূমি। তাঁর বক্তব্য, “মেদিনীপুর সংগ্রামের মাটি, আন্দোলনের মাটি। স্বাধীন

খড়গপুর আইআইটি : জাতীয় অ্যারোমোডেলিংয়ে ফের সেরার মুকুট! পশ্চিম মেদিনীপুর

খড়গপুর আইআইটি : জাতীয় অ্যারোমোডেলিংয়ে ফের সেরার মুকুট!

আইআইটি খড়গপুরের গর্ব আরও একধাপ উঁচুতে পৌঁছে দিল অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ‘ARK + DBF’ দল। ধারাবাহিক সাফল্যের এই জয়যাত্রায় এবার তারা মর্যাদাপূর্ণ ‘বোয়িং ন্যাশনাল অ্যারোমোডেলিং প্রতিযোগিতা ২০২৬’ (পূর্বাঞ্চল)-এ প্রথম স্থান অধিকার করে নতুন ইতিহাস গড়েছে। এই অসামান্য সাফল্যের পর দলটি আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নিজেদের অর্জনের বিস্তারিত তুলে ধরে।এই সাক্ষাৎ ছিল প্রতিষ্ঠানের জন্য এক বিশেষ গর্বের মুহূর্ত। অধ্যাপক সুমন চক্রবর্ত

রাজ্য রাজনীতিতে প্রচারের ঝড়: মমতার তিন সভা, বাঘমুন্ডিতে অভিষেক, নন্দীগ্রামে মনোনয়ন শুভেন্দুর! পশ্চিমবঙ্গ

রাজ্য রাজনীতিতে প্রচারের ঝড়: মমতার তিন সভা, বাঘমুন্ডিতে অভিষেক, নন্দীগ্রামে মনোনয়ন শুভেন্দুর!

আজ রাজ্য রাজনীতিতে জোরদার প্রচার কর্মসূচির মধ্যেই ব্যস্ত থাকছেন শাসক ও বিরোধী শিবিরের শীর্ষ নেতারা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ একাধিক জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলীয় সূত্রে জানা গেছে, তিনি একদিনে তিনটি পৃথক সভায় যোগ দিয়ে ভোট প্রচারে নতুন গতি আনবেন। এই সভাগুলিতে উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা এবং বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করাই হবে তাঁর মূল লক্ষ্য। অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব

খড়্গপুরে মুখ্যমন্ত্রীর আগমন, জোরদার নিরাপত্তায় মুড়ে ফেলা শহর—টানা কর্মসূচিতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরে মুখ্যমন্ত্রীর আগমন, জোরদার নিরাপত্তায় মুড়ে ফেলা শহর—টানা কর্মসূচিতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়!

রবিবার, ২৯ মার্চ পশ্চিম মেদিনীপুর জেলা সফরকে কেন্দ্র করে খড়্গপুরে এসে পৌঁছালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী Mamata Banerjee। দু’দিনের এই গুরুত্বপূর্ণ সফরে তিনি খড়্গপুরের একটি বেসরকারি হোটেলে অবস্থান করবেন।মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা খড়্গপুর শহর। শহরের গুরুত্বপূর্ণ মোড়, সংবেদনশীল এলাকা এবং জনবহুল স্থানে বাড়ানো হয়েছে নজরদারি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী, যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়।সূত্রের

খড়্গপুরে শালিমার এক্সপ্রেসে বড়সড় সাফল্য, উদ্ধার ৪৫ লক্ষাধিক টাকার বিদেশি মুদ্রা! পশ্চিম মেদিনীপুর

খড়্গপুরে শালিমার এক্সপ্রেসে বড়সড় সাফল্য, উদ্ধার ৪৫ লক্ষাধিক টাকার বিদেশি মুদ্রা!

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে শালিমার এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করে বড়সড় সাফল্য পেল রেল পুলিশ। রবিবার, ২৯ মার্চ শালিমার-পাটনা দুরন্ত এক্সপ্রেস থেকে নামার পর এক ব্যক্তির সন্দেহজনক আচরণ নজরে আসে Government Railway Police (GRPS)-এর। এরপরই তাঁকে আটক করে রুটিন জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হলে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির কাছ থেকে ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ লক্ষ ২৬ হাজার ৯০০ টাকা সমমূল্যের বিদেশি ডলার উদ্ধার হয়েছে। এত বিপুল

জেলা কংগ্রেসের মাইনরিটি মুসলিম প্রতিনিধিত্ব নিয়ে সোহেল রোজার হুঁশিয়ারি! পশ্চিম মেদিনীপুর

জেলা কংগ্রেসের মাইনরিটি মুসলিম প্রতিনিধিত্ব নিয়ে সোহেল রোজার হুঁশিয়ারি!

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি কংগ্রেস। তবে দলীয় সূত্রে খবর, ২৯শে মার্চ রবিবারই সেই তালিকা প্রকাশ হতে পারে। তার আগেই পশ্চিম মেদিনীপুর জেলায় কংগ্রেসের অন্দরেই মতভেদ প্রকাশ্যে চলে এল, যা রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে।জেলা কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান তথা প্রাক্তন রাজ্য সম্পাদক মোঃ সোহেল রোজা জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সরাসরি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের মতো কংগ্রেসও মুসলিম ভোটব্য

রাতের অন্ধকারে মর্মান্তিক দুর্ঘটনা! আলু বোঝাই ট্রাকে ধাক্কা লোহার ট্রাকের, মৃত ১, আহত চালক! পশ্চিম মেদিনীপুর

রাতের অন্ধকারে মর্মান্তিক দুর্ঘটনা! আলু বোঝাই ট্রাকে ধাক্কা লোহার ট্রাকের, মৃত ১, আহত চালক!

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থেকে গড়বেতা গামী রাজ্য সড়কের আধকাটা ও বনকাটা সংলগ্ন এলাকায় গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল।২৮শে মার্চ শনিবার রাত প্রায় একটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, গড়বেতা থেকে চন্দ্রকোনার দিকে আসছিল একটি আলু বোঝাই ট্রাক। তার পেছনেই একই রাস্তায় আসছিল একটি লোহা বোঝাই ট্রাক। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে লোহা বোঝাই ট্রাকটি সজোরে ধাক্কা মারে সামনে থাকা আলু বোঝাই ট্রাকের পেছনে।দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই লোহা বোঝাই ট্রাকের খালাসির