অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

খড়গপুরের মালঞ্চ বালাজী পল্লীর মুনলাইট ক্লাবের কার্তিক পূজায় মানবসেবার নজির!

খড়গপুরের মালঞ্চ বালাজী পল্লীর মুনলাইট ক্লাবের  কার্তিক পূজায় মানবসেবার নজির!

অরিন্দম চক্রবর্তী : ধর্মীয় উৎসবের পাশাপাশি মানবসেবা ও সমাজকল্যাণমূলক কাজের দৃষ্টান্ত স্থাপন করল খড়গপুরের মালঞ্চ বালাজী পল্লীর মুনলাইট ক্লাব। 20তম কার্তিক পূজা উপলক্ষে ক্লাবের উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে 13টি রক্তদান শিবিরের আয়োজনের জন্য ক্লাবকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মধ্যে ভোগ বিতরণেরও ব্যবস্থা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিঙ্কু সিং ,দীপক দাশগুপ্ত, সজীব মুখার্জী, পার্থ চক্রবর্তী, সুমন দাস, সমীর গাঙ্গুলী, সুধা পট্টনায়ক, চরণ দা-সহ আরও অনেকে।ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করে উপস্থিত অতিথিরা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

ক্লাবের পক্ষ থেকে সম্পাদক সন্তোষ চ্যাটার্জী, গৌতম রায় ও সন্টু গরাই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।মুনলাইট ক্লাবের কর্মকাণ্ড শুধু কার্তিক পূজার মধ্যেই সীমাবদ্ধ নয়। কার্তিক পূজাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচিও গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে অভাবী ছাত্রছাত্রীদের কল্যাণে উদ্যোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন।উৎসবের আনন্দকে মানবসেবা, শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করে মুনলাইট ক্লাবের এই উদ্যোগ স্থানীয় মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে।