নারায়ণগড় স্টেশনে এক্সপ্রেস ট্রেনে রেল পুলিশের তল্লাশি, উদ্ধার প্রায় 12 কেজি গাঁজা!
নিজস্ব সংবাদদাতা: এক্সপ্রেস ট্রেনে মাদক পাচারের অভিযোগে বড়সড় সাফল্য পেল রেল পুলিশ। রুটিন তল্লাশি চালানোর সময় উদ্ধার হলো ব্যাগভর্তি প্রায় 12 কেজি গাঁজা। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেল পুলিশ। মঙ্গলবার ভোরে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় রেলস্টেশন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভদ্রক-হাওড়া বাঘাযতীন এক্সপ্রেসে করে গাঁজা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। মঙ্গলবার ভোরে নারায়ণগড় স্টেশন এলাকায় রুটিন তল্লাশি চালাচ্ছিল GRPF ও RPF। সেই সময় এক সন্দেহভাজন যাত্রীর গতিবিধি নজরে আসে রেল পুলিশের আধিকারিকদের। এরপর তাঁর সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় 12 কেজি গাঁজা।ধৃত ব্যক্তির নাম হাফিজুল রহমান। তাঁর বাড়ি উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত আমদিয়া গ্রামে বলে জানা গিয়েছে।উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে রেল পুলিশ। এই মাদক কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পিছনে কোনও বড় পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।নারায়ণগড় স্টেশনে রেল পুলিশের এই অভিযানে ফের প্রকাশ্যে এল রেলপথে মাদক পাচারের অভিযোগ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের অন্যান্য সদস্যদের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। গোটা ঘটনার তদন্ত অব্যাহত।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
খড়গপুরের মালঞ্চ বালাজী পল্লীর মুনলাইট ক্লাবের কার্তিক পূজায় মানবসেবার নজির!
পশ্চিম মেদিনীপুর
ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুতে বিলম্ব, ক্ষোভে সরব সংগ্রাম কমিটি! 8 দফা দাবিতে স্মারকলিপি, 20 নভেম্বর গণঅবস্থানের ডাক
পশ্চিম মেদিনীপুর