পশ্চিম মেদিনীপুর
জামশোলে শিকার উৎসবের বিরুদ্ধে বড় সচেতনতা অভিযান, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-বনদপ্তরের যৌথ উদ্যোগে সাড়া!
৪ঠা এপ্রিল, শনিবার বন্যপ্রাণ সংরক্ষণ ও পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে মেদিনীপুরের জামশোল এলাকায় এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল Vidyasagar University এবং পশ্চিমবঙ্গ বন দপ্তর। স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে আয়োজিত এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল তথাকথিত ‘শিকার উৎসব’-এর বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং বন্যপ্রাণ রক্ষায় সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তোলা।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক Deepak Kumar Kar-এর অনুমোদনে এবং ‘নেচার ক্লাব’-এর আহ্বায়ক অধ্যাপক Ramakrishna Maiti-র সহযোগিতা
পশ্চিম মেদিনীপুর
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উন্নয়নে এমআরসিসির প্রশিক্ষণ শিবির মেদিনীপুরে!
অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ ও কার্যকর কৌশল নিয়ে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর রিহ্যাবিলিটেশন সেন্টার ফর চিলড্রেন (এমআরসিসি)-এ শনিবার শুরু হল তিন দিনের সি আর ই (Continuing Rehabilitation Education) প্রশিক্ষণ শিবির। ভারত সরকারের রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (RCI) অনুমোদিত এই কর্মশালা আগামী ৪ থেকে ৬ এপ্রিল পর্যন্ত চলবে। অখণ্ড মেদিনীপুরের প্রাচীনতম বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এমআরসিসি-র পালবাড়ি ক্যাম্পাসে আয়োজিত এই প্রশিক্ষণ
পশ্চিমবঙ্গ
১০ বছরে লাখপতি থেকে কোটিপতি! খড়্গপুরে মনোনয়ন জমা দিয়ে সম্পত্তির খতিয়ান প্রকাশ দিলীপ ঘোষের, দেড় কোটির সম্পদে চাষের জমিও
খড়্গপুর সদর আসনে ফের পুরনো ময়দানে নেমে চমক দিলেন বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। ২০১৬ সালের পর ২০২৬-এর বিধানসভা নির্বাচনে আবারও তাঁকেই প্রার্থী করেছে বিজেপি। শনিবার খড়্গপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার সময় জমা পড়া হলফনামায় উঠে এসেছে তাঁর সম্পত্তির বিস্তারিত হিসাব—আর সেই অঙ্কই এখন রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয়।হলফনামা অনুযায়ী, ২০১৬ সালে প্রথমবার ভোটে লড়ার সময় দিলীপ ঘোষের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৩০ লক্ষ ২৯ হাজার টাকা। এক দশক পরে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায়
খড়গপুরে দিলীপের শক্তিপ্রদর্শন, মনোনয়ন মিছিলে শুভেন্দু-রেখা গুপ্তা; গেরুয়া রঙে মোড়া গোলবাজার!
বিধানসভা নির্বাচনের মনোনয়ন পর্বের শুরুতেই রাজনৈতিক উত্তাপ আরও বাড়াল বিজেপি। নন্দীগ্রামে প্রথম দিনেই নিজের মনোনয়ন জমা দিয়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁর পাশে ছিলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপির অন্যতম সফল সংগঠক দিলীপ ঘোষ। আর শনিবার সেই ছবিরই পাল্টা প্রতিফলন দেখা গেল খড়গপুরে— খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়ন জমা দেওয়ার বর্ণাঢ্য মিছিলে তাঁর সঙ্গী হলেন শুভেন্দু অধিকারী। ৪ঠা এপ্রিল শনিবার সকাল থেকেই খড়গপুরের গোলবাজার ও সংলগ্ন এলাকা ক
মেদিনীপুরে বিজেপির শক্তিপ্রদর্শন, চার প্রার্থীর মনোনয়ন ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপচে পড়ল জনসমর্থন!
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার পশ্চিম মেদিনীপুরে বিজেপির শক্তিপ্রদর্শন ঘিরে তৈরি হল জমজমাট রাজনৈতিক আবহ। বর্ণাঢ্য মিছিল, হুডখোলা গাড়ি, পতাকা-ব্যানারে মোড়া শহর এবং কয়েক হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে মেদিনীপুর কলেজ মাঠ থেকে শুরু হয় বিশাল শোভাযাত্রা। সেখান থেকে মিছিল করে মেদিনীপুর জেলা শাসকের দফতরে পৌঁছে মনোনয়নপত্র জমা দেন বিজেপির চার বিধানসভা কেন্দ্রের প্রার্থী। এদিন যাঁরা মনোনয়ন জমা দেন, তাঁরা হলেন— মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী শংকর গুছাইত, কেশপুরের প্রার্থী শ
পশ্চিম মেদিনীপুর
প্রয়াত রবীন্দ্রনাথ চ্যাটার্জীর স্মৃতিতে সপ্তম বর্ষের "মানবতার বার্তা" রক্তদান শিবির!
মানবসেবাই যে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি, তারই উজ্জ্বল নজির গড়ল মেদিনীপুর শহরের দ্বারিবাঁধের চ্যাটার্জী পরিবার। বিশিষ্ট সমাজকর্মী প্রয়াত রবীন্দ্রনাথ চ্যাটার্জীর স্মৃতির উদ্দেশ্যে শুক্রবার আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৮৪ জন রক্তদাতা রক্তদান করেন। তাঁদের মধ্যে ২০ জন ছিলেন মহিলা রক্তদাতা। মানবিকতার এই উদ্যোগ ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ। চ্যাটার্জী পরিবারের নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে উপস্থিত অতিথি ও রক্তদাতাদের আন্তরিকভাবে স্বাগত জানান প্রয়াত রবীন্দ্রনাথ চ
ঝাপেটাপুর ও মেদিনীপুরে ‘দ্য গ্রিফিনস ইন্টারন্যাশনাল’ প্রাক-বিদ্যালয়ের জাঁকজমক উদ্বোধন, খুদেদের শিক্ষায় নতুন দিগন্ত!
মেদিনীপুর ও ঝাপেটাপুরে প্রারম্ভিক শিক্ষার জগতে নতুন অধ্যায়ের সূচনা করল ‘দ্য গ্রিফিনস ইন্টারন্যাশনাল প্রাক-বিদ্যালয়’। ২রাএপ্রিল, বৃহস্পতিবার এক উষ্ণ, আনন্দঘন এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের মেদিনীপুর ও ঝাপেটাপুর—এই দুই নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে শোভা বর্ধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অভিষেক কুমার যাদব, শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রদীপ কুমার সামল এবং প্রধান শিক্ষিকা সোনালী মহানন্দা। তাঁদের পাশাপাশি উপস্থিত ছিলেন বহু অভিভাবক, শিক্ষক-শিক্ষ
মেদিনীপুরে শোকের ছায়া: প্রয়াত বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ এস. কে. হাটই, হারাল ‘গরিবের ভগবান’!
মেদিনীপুরের চিকিৎসা জগতে নেমে এল গভীর শোকের ছায়া। আজ সকাল প্রায় ৭টা নাগাদ প্রয়াত হলেন শহরের বিশিষ্ট সিনিয়র গাইনোকোলজিস্ট ডাঃ এস. কে. হাটই। তাঁর মৃত্যুতে শুধু চিকিৎসক মহলই নয়, সমগ্র মেদিনীপুর জেলা এক মানবিক চিকিৎসককে হারাল, যাঁকে বহু মানুষ স্নেহভরে চিনতেন “গরিবের ভগবান” নামে।দীর্ঘ চিকিৎসক জীবনে ডাঃ হাটই অসংখ্য রোগীকে নিষ্ঠা, দক্ষতা এবং অদম্য মানবিকতার সঙ্গে চিকিৎসা পরিষেবা দিয়েছেন। বিশেষ করে স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যায় তাঁর অসামান্য অবদান তাঁকে মেদিনীপুর তথা পার্শ্ববর্তী জেলার
পশ্চিম মেদিনীপুর
হুডখোলা গাড়িতে শক্তি প্রদর্শন, খড়্গপুর সদরে বর্ণাঢ্য মিছিলে মনোনয়ন জমা প্রদীপ সরকারের!
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার খড়্গপুর সদর কার্যত তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হল। হুডখোলা গাড়িতে চেপে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার মনোনয়নপত্র জমা দিলেন।এদিন দলীয় কার্যালয় থেকে বিশাল মিছিলের সূচনা হয়। দলীয় পতাকা, স্লোগান এবং শতাধিক কর্মী-সমর্থকের উপস্থিতিতে গোটা এলাকা উৎসবের আবহে ভরে ওঠে। হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন গ্রহণ করতে দেখা যায় প্রদীপ সরকারকে। শোভাযাত্রা
মেদিনীপুর শহর মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা!
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার মেদিনীপুর শহর কার্যত তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের সাক্ষী থাকল। বৃহস্পতিবার হুডখোলা গাড়িতে করে বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে পৌঁছে মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী তথা কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা। এদিন সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শতাধিক দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন। দলীয় পতাকা, ব্
মেদিনীপুরে শক্তি প্রদর্শন তৃণমূলের, বিশাল শোভাযাত্রায় তিন কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমা!
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার মেদিনীপুর শহর কার্যত তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের সাক্ষী থাকল। শহরজুড়ে বিশাল শোভাযাত্রার মাধ্যমে জেলার তিন গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিলেন।এদিন মেদিনীপুর শহরের কলেজ ময়দান থেকে শতাধিক দলীয় কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা হয়। ঢাক-ঢোল, দলীয় পতাকা এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। শোভাযাত্রার প্রথম সারিতেই দেখা যায় মেদিনীপুর, শালবনী ও গড়বেতা বিধানসভা কেন্দ্রের তৃণম
মনোনয়নের আগে মেদিনীপুর শহরের বটতলা কালী মন্দিরে পুজো, সবং থেকে লড়াইয়ে নামার আগে রাজনৈতিক বার্তায় মানস ভূঁইয়া!
আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে যখন রাজ্য রাজনীতি চূড়ান্ত ব্যস্ততার মধ্যে, ঠিক সেই সময় বৃহস্পতিবার খড়্গপুর মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন রাজ্যের মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক ডা. মানস রঞ্জন ভূঁইয়া। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এই বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা দিনটির সূচনা করেন ভক্তিভরে দেবীর আরাধনার মধ্য দিয়ে।মনোনয়ন জমা দেওয়ার আগে সকালেই তিনি স্বস্ত্রীক মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী বটতলা কালী মন্দিরে পুজো অর্চনা করেন। দেবীর আশীর্বাদ নিয়েই নির্বাচনী যাত্রা
খড়গপুরের পুরিগেটে দিলীপ ঘোষকে ঘিরে তুমুল বিক্ষোভ, নির্বাচনী প্রচারে উত্তপ্ত এলাকা!
খড়গপুরের পুরিগেট এলাকায় বৃহস্পতিবার, ২ এপ্রিল, নির্বাচনী প্রচার ঘিরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রচারে পৌঁছতেই স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। মুহূর্তের মধ্যেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য কার্যত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ দিলীপ ঘোষের গাড়িতে ভাঙচুরের চেষ্টাও করে। এর জেরে পুরিগেট সংলগ্ন রাস্তা সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচলে বিঘ্ন ঘটে। স্থানীয়দের ক্ষোভ শুধু দি
খড়গপুর সদরে রাজনৈতিক উত্তাপ, দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে পথে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার!
খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রকে ঘিরে ভোটের আবহে রাজনৈতিক পারদ আরও চড়ল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, দলের প্রার্থী প্রদীপ সরকারকে লক্ষ্য করে বিজেপি নেতা দিলীপ ঘোষ একটি বর্ণবিদ্বেষী ও অবমাননাকর মন্তব্য করেছেন। এই মন্তব্যকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঘটনার প্রতিবাদে ২২৪ নম্বর খড়গপুর সদর বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার, খড়গপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, দলীয় কর্মী ও অসংখ্য সমর্থকদের সঙ্গে নিয়ে ১ এপ্রিল, বুধবার শহরের রাজপথে প্রত
দক্ষিণ-পূর্ব রেলওয়ের নতুন জিএম সৌমিত্র মজুমদার!
দক্ষিণ-পূর্ব রেলওয়ের শীর্ষ প্রশাসনে বড়সড় রদবদল। রেল মন্ত্রকের নয়াদিল্লি থেকে জারি হওয়া গুরুত্বপূর্ণ প্রশাসনিক নির্দেশে দক্ষিণ-পূর্ব রেলওয়ের (SER) নতুন জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৌমিত্র মজুমদার। ২০২৬ সালের ১ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন।৩০ মার্চ ২০২৬ প্রকাশিত রেল মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, প্রাক্তন জিএম অনিল কুমার মিশ্রের অবসর গ্রহণের পর সৌমিত্র মজুমদারকে এই গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি দক্ষিণ-প
ইতিহাসকে সাক্ষী রেখেই গড়বেতায় ভোটযাত্রা শুরু প্রদীপ লোধার, সূর্য কুমার অগস্তির স্মৃতিরক্ষায় বড় প্রতিশ্রুতি!
পশ্চিম মেদিনীপুরের গড়বেতা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের সূচনা করলেন বিজেপি প্রার্থী প্রদীপ লোধা। বুধবার সকালে তিনি গড়বেতার ঐতিহ্যবাহী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে প্রচারপর্বের শুভ সূচনা করেন। এরপর সোজা পৌঁছে যান ভারতের প্রাচীন প্রশাসনিক ঐতিহ্যের অন্যতম উজ্জ্বল নাম সূর্য কুমার অগস্তির জন্মভিটেতে। গড়বেতার সর্বমঙ্গলা মন্দির স্থানীয় ইতিহাসে বিশেষভাবে পরিচিত।জন্মভিটার মাটি মাথায় তুলে প্রতীকী শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন তিনি। সেখানেই প্রদীপ লোধ
মনোনয়নের আগেই শুভ সূচনা, সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে মেদিনীপুরে প্রচার শুরু সুজয় হাজরার!
মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই শুভ সূচনার মধ্য দিয়ে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করলেন। বুধবার সকালেই ৮ নম্বর ওয়ার্ডের হবিবপুরে অবস্থিত সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে তিনি নিজের প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন।প্রচার শুরু করার আগে দেবীর আশীর্বাদ নিতে মন্দিরে উপস্থিত হন সুজয় হাজরা। ভক্তিভরে সিদ্ধেশ্বরী মায়ের চরণে অর্ঘ্য নিবেদন করে তিনি নিজের জয়যাত্রা এবং এলাকার শান্তি-উন্নয়নের জন্য প্রার্থনা জানান। রাজনৈতিক ল
ভোটের আগে মেদিনীপুরে তৃণমূলের শক্তি প্রদর্শন, সুজয় হাজরার সমর্থনে INTTUC-র কর্মীসভায় ঐক্যের বার্তা!
আগামী ২৩শে এপ্রিল অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিধায়ক সুজয় হাজরার সমর্থনে এক গুরুত্বপূর্ণ কর্মীসভা অনুষ্ঠিত হল। নির্বাচনের প্রাক্কালে দলীয় সংগঠনকে আরও মজবুত করা এবং কর্মী-সমর্থকদের এক ছাতার তলায় এনে ভোটযুদ্ধের প্রস্তুতি জোরদার করতেই এই সভার আয়োজন করা হয়।INTTUC মেদিনীপুর শহর শাখার উদ্যোগে মঙ্গলবার রাত প্রায় আটটা নাগাদ শহরের বিদ্যাসাগর হলে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দলের একাধিক শীর্ষ নেতৃত্ব, সং
গড়বেতায় বিজেপির প্রার্থী প্রদীপ লোধা, প্রচারে নেমেই ‘উন্নয়ন বনাম বহিরাগত’ ইস্যুতে আক্রমণ!
গড়বেতা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে প্রদীপ লোধার নাম ঘোষণার পর থেকেই এলাকাজুড়ে তৈরি হয়েছে উচ্ছ্বাসের পরিবেশ। প্রার্থী ঘোষণা হতেই দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে গড়বেতা বাজারে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করেছেন তিনি। জনসংযোগে জোর দিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলে নিজের ভিত্তি আরও মজবুত করার কৌশল নিচ্ছেন এই বিজেপি প্রার্থী।প্রচারের শুরুতেই প্রদীপ লোধা স্পষ্ট করে দিয়েছেন, আসন্ন নির্বাচনে তাঁর মূল লক্ষ্য গড়বেতাকে সন্ত্রাস ও হিংসামুক্ত করে উন্নয়নের পথে এগিয়
দাঁতনে ‘অনুপস্থিতি’ ঘিরে জল্পনার অবসান, মমতার ডাকে মঞ্চে ফিরলেন বিক্রম প্রধান!
দাঁতন বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় জায়গা পাননি বিদায়ী বিধায়ক বিক্রম প্রধান। এরপর থেকেই দলের একাধিক কর্মসূচিতে তাঁর অনুপস্থিতি রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও জল্পনার জন্ম দেয়। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাঁতনের সভাতেও তাঁকে দেখা যায়নি।পরিস্থিতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যখন নারায়ণগড়ে তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র জনসভাতেও অনুপস্থিত থাকেন বিক্রম প্রধান। মঞ্চে তাঁকে না দেখে স্বয়ং মুখ্যমন্ত্রী আক্ষেপ প্রকাশ করেন।