অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

পশ্চিম মেদিনীপুর

আন্তর্জাতিক নারী দিবসে খড়গপুরে ‘নারী সুরক্ষা ও রাষ্ট্র ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভা, সম্মানিত হলেন সমাজের বিশিষ্টজনরা! পশ্চিম মেদিনীপুর

আন্তর্জাতিক নারী দিবসে খড়গপুরে ‘নারী সুরক্ষা ও রাষ্ট্র ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভা, সম্মানিত হলেন সমাজের বিশিষ্টজনরা!

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৮ মার্চ সন্ধ্যায় খড়গপুরের ট্রাফিক এলাকায় অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি হলে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। খড়গপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এবং অনুগ্রহ মিনিস্ট্রির সহযোগিতায় প্রতিবছরের মতো এবছরও আয়োজিত এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল “নারী সুরক্ষা ও রাষ্ট্র ব্যবস্থা”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাত, ঝাড়খণ্ড সরকারের পূর্ব সিংভূম জেলার লোকপাল ড. রতন

নারী দিবস উপলক্ষে খড়গপুরে ইন্দায় অভিনব প্রতিযোগিতা, পায়ে আলতা পরানোয় মাতলেন মহিলারা! পশ্চিম মেদিনীপুর

নারী দিবস উপলক্ষে খড়গপুরে ইন্দায় অভিনব প্রতিযোগিতা, পায়ে আলতা পরানোয় মাতলেন মহিলারা!

গত ৮ই মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে খড়গপুরে ইন্দার আনন্দনগরে এক অভিনব উদ্যোগ নিল শিল্প আহরণ সংস্থা। সংস্থার ২৫তম বর্ষে পদার্পণকে সামনে রেখে এদিন আয়োজন করা হয় মহিলাদের ঐতিহ্যবাহী সাজের অন্যতম অংশ ‘পায়ে আলতা পরানো’ প্রতিযোগিতা। অনুষ্ঠানের পাশাপাশি এদিন উদ্বোধন করা হয় শিল্প আহরণ সংস্থার কর্ণধার প্রতীক ঘোড়ইয়ের উদ্যোগে গড়ে ওঠা প্রতীক ঘোড়ই আর্ট গ্যালারি। এই গ্যালারির উদ্বোধন করেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষিকা তনুশ্রী দাস।অনুষ্ঠানে অতিথি হিসে

খড়গপুরের হিজলি স্টেশনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন! পশ্চিম মেদিনীপুর

খড়গপুরের হিজলি স্টেশনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন!

গত ৮ই মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে খড়গপুর বিভাগের হিজলি স্টেশনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, হিজলি স্টেশনটি খড়গপুর বিভাগের একটি সম্পূর্ণ মহিলা পরিচালিত স্টেশন হিসেবে পরিচিত। নারীদের মনোবল, দক্ষতা ও নেতৃত্বকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়। এই বিশেষ অনুষ্ঠানের অংশ হিসেবে ট্রেন নং ২২৫০৩ কন্যাকুমারী–ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসকে আনুষ্ঠানিকভাবে পতাকা দেখিয়ে যাত্রা শুরু করান খড়গপুরের ডিআরএম এবং এডিআরএম। ট্রেনটি পরিচালনার দায়িত্বে ছিলেন

দুস্থ পড়ুয়াদের পাশে জাগৃতি সংঘ, খাতা-কলম ও খাদ্যসামগ্রী বিতরণে মানবিক উদ্যোগ! পশ্চিম মেদিনীপুর

দুস্থ পড়ুয়াদের পাশে জাগৃতি সংঘ, খাতা-কলম ও খাদ্যসামগ্রী বিতরণে মানবিক উদ্যোগ!

গত ৮ই মার্চ রবিবার খড়গপুর মালঞ্চে সমাজের দুস্থ ও প্রান্তিক ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে জাগৃতি সংঘের মহিলা সদস্যাদের উদ্যোগে একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এলাকার দুস্থ ছাত্র-ছাত্রীদের হাতে খাতা, পেন, পেন্সিলের পাশাপাশি বিস্কুট, কেক, চকলেট ও পানীয় জল তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডা. দীপক কুমার দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সাদৎপুর ফাঁড়ির বড়বাবু সৌমেন বেরা, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে এমআরসিসিতে পালিত আন্তর্জাতিক নারী দিবস, মায়েদের সম্মান জানিয়ে অনন্য উদ্যোগ পশ্চিম মেদিনীপুর

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে এমআরসিসিতে পালিত আন্তর্জাতিক নারী দিবস, মায়েদের সম্মান জানিয়ে অনন্য উদ্যোগ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আন্তরিক ও মানবিক পরিবেশে দিনটি উদযাপন করল অখণ্ড মেদিনীপুর জেলার প্রাচীনতম বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রতিষ্ঠান মেদিনীপুর রিহ্যাবিলিটেশন সেন্টার ফর চিলড্রেন (এমআরসিসি)। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অভিভাবিকাদের নিয়ে আয়োজিত হয় একটি তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের মায়েদের এবং প্রতিষ্ঠানের শিক্ষিকাদের লাল গোলাপ দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই অভিনব উদ্যোগে আবেগঘন

নিমপুরার প্রান্তিক মাঠে ফুটবল টুর্নামেন্টে জমজমাট লড়াই, এ ডিভিশনে মানিকপাড়া চ্যাম্পিয়ন, সুপার ডিভিশনে জয় মেদিনীপুর পুলিশের! পশ্চিম মেদিনীপুর

নিমপুরার প্রান্তিক মাঠে ফুটবল টুর্নামেন্টে জমজমাট লড়াই, এ ডিভিশনে মানিকপাড়া চ্যাম্পিয়ন, সুপার ডিভিশনে জয় মেদিনীপুর পুলিশের!

টানা পঞ্চম বছরের জন্য খড়গপুরের ওড়িশা মেটালিক্স প্রাইভেট লিমিটেড (ইউনিট–১), রশ্মি গ্রুপের পক্ষ থেকে তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের আওতায় মেদিনীপুর জেলা ক্রীড়া উন্নয়ন একাডেমি (খড়গপুর ইউনিট) আয়োজিত লীগ-কাম-নকআউট ফুটবল টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষকতার দায়িত্ব গ্রহণ করা হয়েছে। মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির উদ্যোগে গত আড়াই মাস ধরে নিমপুরার প্রান্তিক মাঠে অনুষ্ঠিত হল এ ডিভিশন ও সুপার ডিভিশনের ফুটবল প্রতিযোগিতা। দীর্ঘদিনের এই টুর্

আন্তর্জাতিক নারী দিবসে খড়গপুর মহিলা থানায় রক্তদান শিবির, অংশ নিলেন প্রায় ৫০ জন দাতা! পশ্চিম মেদিনীপুর

আন্তর্জাতিক নারী দিবসে খড়গপুর মহিলা থানায় রক্তদান শিবির, অংশ নিলেন প্রায় ৫০ জন দাতা!

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খড়গপুর মহিলা থানার উদ্যোগে আয়োজিত হল এক রক্তদান শিবির। মানবিক এই উদ্যোগে এদিন প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর টাউন থানার আইসি পার্থসারথি পাল, খড়গপুর মহিলা থানার আইসি প্রতিভা হালদার, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতিতে রক্তদাতাদের উৎসাহ বাড়ে এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে পড়ে। এদিনের শিবিরে সংগৃহীত রক্ত সংগ্রহ করে খড়গপুর মহকুমা হাসপাতাল। আয়োজকদের

বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে মেদিনীপুরে পাল্টা বার্তা— গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণে তৃণমূল যুব! পশ্চিম মেদিনীপুর

বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে মেদিনীপুরে পাল্টা বার্তা— গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণে তৃণমূল যুব!

বিজেপির ‘পরিবর্তন সংকল্প রথ যাত্রা’কে কেন্দ্র করে মেদিনীপুরে পাল্টা কর্মসূচি নিল তৃণমূল যুব কংগ্রেস। বিজেপির রথ যাত্রার পর গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ কর্মসূচি পালন করে যুব তৃণমূল। তাঁদের অভিযোগ, এসআইআর (SIR)-এর নামে গণতন্ত্রের উপর আঘাত করা হচ্ছে এবং প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। যুব তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির এই যাত্রা আসলে “গণতন্ত্রবিরোধী বিষ যাত্রা”। সেই কারণেই যেসব রাস্তা দিয়ে বিজেপির রথ যাত্রা গিয়েছে, সে সব পথে গঙ্গাজল ছিটিয়ে ঝাঁট দি

মেদিনীপুরে বিজেপির পরিবর্তন যাত্রা, শোভাযাত্রা ও জনসভায় রাজনৈতিক বার্তা রাজ্য নেতৃত্বের! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে বিজেপির পরিবর্তন যাত্রা, শোভাযাত্রা ও জনসভায় রাজনৈতিক বার্তা রাজ্য নেতৃত্বের!

খড়্গপুর থেকে শুরু হওয়া বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শনিবার এসে পৌঁছাল মেদিনীপুরে। সকাল থেকেই এই কর্মসূচিকে ঘিরে জেলাজুড়ে তৈরি হয় রাজনৈতিক উত্তেজনা ও কৌতূহল। দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে এবং স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা। শনিবার সকালে পরিবর্তন যাত্রা খড়্গপুরে পৌঁছানোর পর সেখানে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করা হয়। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে সরব হয়ে ওঠে এলাকা। এরপর কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে যাত্রাটি দুপুর নাগাদ মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেয়।

মেদিনীপুরে ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্ক! ‘জীবিত ভোটারের নাম উধাও’—নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্ক! ‘জীবিত ভোটারের নাম উধাও’—নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ!

২৩৬ নম্বর মেদিনীপুর বিধানসভায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের তরফে প্রকাশিত এসআইআর (SIR) ফাইনাল ভোটার তালিকায় একাধিক জীবিত ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।এই প্রসঙ্গে মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান। তাঁর অভ

শালবনিতে বিএলও-র রহস্যমৃত্যু ঘিরে উত্তাল রাজনীতি, চাপে ছিলেন শিক্ষক সুবিমল কারক—অভিযোগ পরিবারের! পশ্চিম মেদিনীপুর

শালবনিতে বিএলও-র রহস্যমৃত্যু ঘিরে উত্তাল রাজনীতি, চাপে ছিলেন শিক্ষক সুবিমল কারক—অভিযোগ পরিবারের!

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে এক বিএলও-র মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। মৃতের নাম সুবিমল কারক (৫৮)। তাঁর বাড়ি শালবনী থানার অন্তর্গত হাতিমারি এলাকায়। পেশায় তিনি সাবলি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। পাশাপাশি মেদিনীপুর বিধানসভার ১৮ নম্বর বুথের বুথ লেভেল অফিসার (বিএলও) হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।পরিবারের অভিযোগ, শুরু থেকেই বিএলও-র দায়িত্ব নিতে অনিচ্ছুক ছিলেন সুবিমলবাবু। তবুও প্রশ

উন্নীত অধ্যাপকদের সঙ্গে প্রথম ‘ডিরেক্টর–ফ্যাকাল্টি ইন্টারঅ্যাকশন’, আইআইটি খড়গপুরে নতুন উদ্যোগ! পশ্চিম মেদিনীপুর

উন্নীত অধ্যাপকদের সঙ্গে প্রথম ‘ডিরেক্টর–ফ্যাকাল্টি ইন্টারঅ্যাকশন’, আইআইটি খড়গপুরে নতুন উদ্যোগ!

৫ই মার্চ বৃহস্পতিবার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর-এ অনুষ্ঠিত হল প্রথম ‘ডিরেক্টর–ফ্যাকাল্টি ইন্টারঅ্যাকশন’ সেশন। সম্প্রতি যাঁরা প্রতিষ্ঠানের উচ্চতর একাডেমিক পদে উন্নীত হয়েছেন, তাঁদের নিয়ে এই বিশেষ বৈঠক ও হাই-টি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উদ্যোগের লক্ষ্য ছিল অধ্যাপকদের নতুন একাডেমিক ও নেতৃত্বমূলক দায়িত্বে মসৃণভাবে অভ্যস্ত হতে সহায়তা করা এবং একই সঙ্গে গবেষণা ও শিক্ষাদানের পরিবেশকে আরও শক্তিশালী করা। ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে অনুষদের সংখ্

বিদ্যুৎ বিভ্রাটেও থামবে না চিকিৎসা পরিষেবা—মেদিনীপুর রামকৃষ্ণ মিশনে অত্যাধুনিক জেনারেটর দিলেন বিধায়ক সুজয় হাজরা! পশ্চিম মেদিনীপুর

বিদ্যুৎ বিভ্রাটেও থামবে না চিকিৎসা পরিষেবা—মেদিনীপুর রামকৃষ্ণ মিশনে অত্যাধুনিক জেনারেটর দিলেন বিধায়ক সুজয় হাজরা!

মেদিনীপুরের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলেন সুজয় হাজরা। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের এই বিধায়কের উদ্যোগে বিধায়ক তহবিল থেকে একটি অত্যাধুনিক জেনারেটর সেট তুলে দেওয়া হলো মেদিনীপুর রামকৃষ্ণ মিশন আরোগ্য নিকেতন-এর হাতে।হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌ রায়, মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান, স্থ

চলন্ত ট্রেনে কন্যাসন্তানের জন্ম, বেলদা স্টেশনে তৎপর রেল পুলিশের মানবিক উদ্যোগে রক্ষা মা–শিশু! পশ্চিম মেদিনীপুর

চলন্ত ট্রেনে কন্যাসন্তানের জন্ম, বেলদা স্টেশনে তৎপর রেল পুলিশের মানবিক উদ্যোগে রক্ষা মা–শিশু!

চলন্ত ট্রেনের কামরাতেই কন্যাসন্তানের জন্ম দিলেন এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী। ৪ঠা মার্চ বুধবার বিকেলে এসএমভিটি ১২৮৬৪ ব্যাঙ্গালোর–হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (যশবন্তপুর এক্সপ্রেস)–এ ঘটে এই ঘটনাটি। হঠাৎ এই ঘটনার জেরে ট্রেনের কামরায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে রেল পুলিশের তৎপরতায় মা ও সদ্যোজাতকে উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসম-এর দারাঙ জেলা

গোয়ালতোড়ে বসন্ত মানেই শুধু ঋতু পরিবর্তন নয়, রঙ, নৃত্য আর আবেগের এক মিলনমেলা! পশ্চিম মেদিনীপুর

গোয়ালতোড়ে বসন্ত মানেই শুধু ঋতু পরিবর্তন নয়, রঙ, নৃত্য আর আবেগের এক মিলনমেলা!

গোয়ালতোড়ে বসন্ত মানেই শুধু ঋতু পরিবর্তন নয়, রঙ, নৃত্য আর আবেগের এক মিলনমেলা। সেই আবহেই এবছর শহরজুড়ে জমে উঠল বর্ণাঢ্য বসন্ত উৎসব। বিশিষ্ট নৃত্যশিল্পী অধ্যাপিকা পায়েল পাত্রের উদ্যোগে ‘সৃষ্টি ড্যান্স একাডেমি’র আয়োজনে ধুমধাম করে পালিত হল এই উৎসব, যা কার্যত শান্তিনিকেতনের আদলে এক সাংস্কৃতিক আবেশ তৈরি করে গোটা এলাকায়। সকালের আলো ফুটতেই শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রায় পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে গোয়ালতোড় শহর পরিক্রমা করে উৎসবের আনন্দবার্তা ছড়িয়ে দেওয়া হয় সর্বত্র

ঘাটাল থেকে ইডেন—১৯ বছরের সুরজের স্বপ্নে জ্বলছে বিশ্বমঞ্চ! CRICKET

ঘাটাল থেকে ইডেন—১৯ বছরের সুরজের স্বপ্নে জ্বলছে বিশ্বমঞ্চ!

পশ্চিম মেদিনীপুরে ঘাটালের মাটির গন্ধ আর চোখভরা স্বপ্ন নিয়েই ইডেনের নেটে ঝড় তুলেছেন উনিশ বছরের সুরজ সানকি। তাঁর প্রতিটি ডেলিভারিতে যেন লুকিয়ে থাকে লড়াই, জেদ আর বড় হওয়ার অদম্য ইচ্ছা। ছোট শহর থেকে উঠে আসা এই কিশোর এখন বিশ্বক্রিকেটের তারকাদের সামনে নিজের দক্ষতার ছাপ রেখে চলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনায় যখন মুখর Eden Gardens, ঠিক সেই মঞ্চেই নেটে বল হাতে আগুন ঝরিয়েছেন সুরজ। বুধবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালের আগে প্রোটিয়া শিবিরে নেট বোলার হিস

বেলদা বাইপাসে ভয়াবহ অগ্নিকাণ্ড! বিটুমিন বোঝাই ট্যাঙ্কারে দাউদাউ আগুন! পশ্চিম মেদিনীপুর

বেলদা বাইপাসে ভয়াবহ অগ্নিকাণ্ড! বিটুমিন বোঝাই ট্যাঙ্কারে দাউদাউ আগুন!

বুধবার হোলি দিনে পশ্চিম মেদিনীপুরে বেলদা বাইপাস সংলগ্ন ইসকন মন্দির সামনে জাতীয় সড়কের উপর হঠাৎই আগুনের লেলিহান শিখা। বুধবার দুপুরে বেলদা বাইপাস সংলগ্ন ইসকন মন্দির বেলদা-এর কাছে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ১৬ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বিটুমিন বোঝাই ট্যাঙ্কারে আচমকাই আগুন লেগে যায়, মুহূর্তে পরিস্থিতি হয়ে ওঠে নিয়ন্ত্রণের বাইরে। দাহ্য পদার্থে ভর্তি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই গোটা ট্যাঙ্কারটিকে গ্রাস করে নেয়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় জাতীয় সড়কের

ভোটের আগেই কড়া নিরাপত্তা বলয়! রাজ্যজুড়ে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পশ্চিম মেদিনীপুরে শুরু রুট মার্চ! পশ্চিম মেদিনীপুর

ভোটের আগেই কড়া নিরাপত্তা বলয়! রাজ্যজুড়ে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পশ্চিম মেদিনীপুরে শুরু রুট মার্চ!

নির্বাচন ঘোষণার আগেই রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় জোরদার করা হল। শান্তিপূর্ণ ও অবাধ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ভোটের আগাম প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছে গিয়েছে ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জেলার স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ধাপে ধাপে বাহিনী মোতায়েনের কাজ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনও

ইরান–ইসরাইল সংঘাতে যোগাযোগ বিচ্ছিন্ন! দুবাইয়ে কর্মরত ছেলেকে ঘিরে উৎকণ্ঠায় মেদিনীপুরের পরিবার, ঈদের আগেই ফিরবে তো মইনুদ্দিন? পশ্চিম মেদিনীপুর

ইরান–ইসরাইল সংঘাতে যোগাযোগ বিচ্ছিন্ন! দুবাইয়ে কর্মরত ছেলেকে ঘিরে উৎকণ্ঠায় মেদিনীপুরের পরিবার, ঈদের আগেই ফিরবে তো মইনুদ্দিন?

মধ্যপ্রাচ্যে ইরান–ইসরাইল সংঘাতের আঁচ এবার এসে পৌঁছেছে মেদিনীপুর শহরের এক সাধারণ পরিবারের অন্দরমহলে। শহরের কেরানীতলার বাসিন্দা সেখ রিয়াজুদ্দিনের পরিবার এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। মা-বাবা, ভাই ও আত্মীয়স্বজনের একটাই প্রশ্ন—দুবাইয়ে কর্মরত সেখ মইনুদ্দিন আদৌ নিরাপদ তো?৩২ বছরের মইনুদ্দিন প্রায় আট মাস আগে কর্মসূত্রে দুবাইয়ে পাড়ি দেন। সেখানে একটি ব্যাঙ্কিং সংক্রান্ত প্রতিষ্ঠানে কাজ করছিলেন তিনি। নিয়মিত বাড়িতে ফোন করতেন, পরিবারের খোঁজখবর নিতেন। সবকিছুই স্বাভ

চন্দ্রকোনা রোডে ভয়াবহ দুর্ঘটনা: লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই পুলিশকর্মীর মৃত্যু, আশঙ্কাজনক তিন! পশ্চিম মেদিনীপুর

চন্দ্রকোনা রোডে ভয়াবহ দুর্ঘটনা: লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই পুলিশকর্মীর মৃত্যু, আশঙ্কাজনক তিন!

সোমবার ২রা মার্চ দোলের আগের দিন মধ্যরাতের স্তব্ধতা ভেঙে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কেঁপে উঠল পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকা। মেদিনীপুর থেকে গড়বেতা থানায় ডিউটিতে যোগ দিতে যাওয়ার পথে পুলিশকর্মী বোঝাই একটি ভ্যানের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মুহূর্তেই রক্তাক্ত হয়ে পড়ে গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ধাক্কার অভিঘাত এতটাই প্রবল ছিল যে ঘটনাস্থলেই এক পুলিশকর্মীর মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় বাকিদের উদ্ধার করে দ্রুত দাড়িগে