উত্তরপ্রদেশের
ক্যামেরায় ধরা নৃশংসতা! হাসপাতালে রোগীকে লাথি, চাকরি গেল মহিলা স্বাস্থ্যকর্মীর
উত্তরপ্রদেশের রায়বরেলি জেলা হাসপাতালের এক অমানবিক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অসুস্থ এক যুবক হাসপাতালের মেঝেতে বসে রয়েছেন। সেই সময় এক মহিলা স্বাস্থ্যকর্মী তাঁকে পরপর লাথি মারছেন এবং গালিগালাজ করছেন। প্রায় ৩৫ সেকেন্ডের ভিডিওতে অন্তত ১০ বার ওই রোগীকে লাথি মারতে দেখা যায় বলে দাবি।ভিডিওটি প্রকাশ্যে আসার পর উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনার তদন্তের নির্দেশ দেন। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মী পিঙ্