মেদিনীপুর 29° ☀️ · AQI 76 · সন্তোষজনক 12 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বুকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, বাড়ি বাড়ি ঘুরে ক্ষমা চাইছেন তৃণমূল কাউন্সিলর!

গত রবিবার ২১ জুলাইয়ের সমাবেশ থেকে তৃণমূলে শুদ্ধকরণের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়েছিলেন, দল যেখানে জিতেছে, সেখানে মানুষকে ধন্যবাদ জানাতে। আর যেখানে হেরেছে, সেখানে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এবার সেই নির্দেশ মেনে মালদহ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা বুধবার অনুগামীদের নিয়ে নিজের এলাকায় ‘শুদ্ধকরণ যাত্রা’ শুরু করলেন। জনসংযোগ করেন নিজের ওয়ার্ডের বাচামারি এলাকায় । শত্রুঘ্ন বর্মা বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির

বুকে  তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, বাড়ি বাড়ি ঘুরে ক্ষমা চাইছেন তৃণমূল কাউন্সিলর! মালদহ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা

নিজস্ব সংবাদদাতা : গত রবিবার ২১ জুলাইয়ের সমাবেশ থেকে তৃণমূলে শুদ্ধকরণের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়েছিলেন, দল যেখানে জিতেছে, সেখানে মানুষকে ধন্যবাদ জানাতে। আর যেখানে হেরেছে, সেখানে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এবার সেই নির্দেশ মেনে মালদহ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা বুধবার অনুগামীদের নিয়ে নিজের এলাকায় ‘শুদ্ধকরণ যাত্রা’ শুরু করলেন। জনসংযোগ করেন নিজের ওয়ার্ডের বাচামারি এলাকায় । শত্রুঘ্ন বর্মা বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। আমরা তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী। পাশাপাশি কেন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সাধারণ ভোটারেরা, সে বিষয়ে আমরা পর্যালোচনা করছি। আগামী দিনে যেন এই ভোটারেরা আমাদের পাশে থাকেন, কোনও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হলে আমাদের জানান। আমরা তাঁদের পাশে সব সময় রয়েছি।’’

সম্পর্কিত খবর

১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা! মালদা

১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা!

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অভিনব উদ্যোগ নিলেন মালদা কলেজের এনএসএস (NSS) স্বেচ্ছাসেবকরা। প্রায় ১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে ৩১০টি ইকো-ব্রিক। পরিবেশ রক্ষার পাশাপাশি দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং যুব-নেতৃত্বাধীন জলবায়ু সচেতনতার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ।ফেলে দেওয়া প্লাস্টিককে সম্পদে পরিণত করার এই প্রয়াসে অংশ নেন কলেজের এনএসএস স্বেচ্ছাসেবকরা। সংগৃহীত প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট প্রক্রিয়ায় পুনর্ব্যবহার করে তৈরি করা হয় ইকো-ব্রিক। পরিবেশ দূষণ কমা

সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ মালদা

সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ

নদীর উপর তৈরি হয়েছে পাকা সেতু। কিন্তু সেতুর দু’প্রান্তে সংযোগকারী রাস্তা না থাকায় প্রায় দেড় দশক ধরে সেটি কার্যত অকেজো। মালদহের রতুয়া-১ ব্লকের বারোমাসিয়া নদীর ঠুঁটিয়া ঘাটের এই সেতু নিয়েই ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের দিকে তৎকালীন মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে সেতুটির নির্মাণ শুরু হয় এবং ২০১২ সালের মধ্যে কাজ শেষ হয়। কিন্তু তারপর প্রায় ১৫ বছর কেটে গেলেও সেতু দিয়ে যান চলাচল শুরু হয়নি। দু’প্রান্তে রাস্তা তৈরির অভাবই মূল

পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল পূর্ব মেদিনীপুর

পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল

পুজোর আগেই ফের ভোটের উত্তাপ পশ্চিমবঙ্গে। নন্দীগ্রাম ও রেজিনগর—রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।সোমবার উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন জানায়, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা এবং ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর ছাড়াও একই দিনে ভোট হবে তামিলনাড