অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

মালতিপুরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের কাছে রহস্যময় ড্রোন, নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন; তদন্তে পুলিশ!

মালদার মালতিপুরে নির্বাচনী সভা শেষ করে হেলিকপ্টারে ওঠার মুখে হঠাৎই নিরাপত্তা বলয়ে চাঞ্চল্য ছড়ায়। মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র হেলিকপ্টারের অদূরে একটি রহস্যময় ড্রোনকে ঘোরাফেরা করতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ঘটনাটি ভিভিআইপি নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায় এবং উপস্থিত পুলিশ ও নিরাপত্তারক্ষীরা তৎপর হয়ে ওঠেন।জানা গিয়েছে, শনিবারের এই অপ্রত্যাশিত ঘটনায় মুখ্যমন্ত্রী নিজেও ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনাস্থলেই পুলিশকে দ্রুত তদন্তের নির্দেশ দেন। এরপরই তড়িঘড়ি অভিযান শুরু করে প

মালতিপুরে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের কাছে রহস্যময় ড্রোন, নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন; তদন্তে পুলিশ!

নিজস্ব সংবাদদাতা : মালদার মালতিপুরে নির্বাচনী সভা শেষ করে হেলিকপ্টারে ওঠার মুখে হঠাৎই নিরাপত্তা বলয়ে চাঞ্চল্য ছড়ায়। মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র হেলিকপ্টারের অদূরে একটি রহস্যময় ড্রোনকে ঘোরাফেরা করতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ঘটনাটি ভিভিআইপি নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায় এবং উপস্থিত পুলিশ ও নিরাপত্তারক্ষীরা তৎপর হয়ে ওঠেন।জানা গিয়েছে, শনিবারের এই অপ্রত্যাশিত ঘটনায় মুখ্যমন্ত্রী নিজেও ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনাস্থলেই পুলিশকে দ্রুত তদন্তের নির্দেশ দেন। এরপরই তড়িঘড়ি অভিযান শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। ড্রোনটি কী উদ্দেশ্যে ওড়ানো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীর মতো ভিভিআইপি ব্যক্তির কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে তাঁর হেলিকপ্টারের এত কাছে ড্রোন পৌঁছে গেল, তা নিয়েই উঠছে বড় প্রশ্ন। ড্রোন ওড়ানোর জন্য আগে থেকে কোনও অনুমতি নেওয়া হয়েছিল কি না, নির্দিষ্ট নো-ফ্লাই জোন লঙ্ঘন হয়েছে কি না, এবং নিরাপত্তা বলয়ে কোথাও গাফিলতি ছিল কি না— সব দিকই খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। ড্রোনটির উৎস, অপারেটর এবং সম্ভাব্য নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু। নির্বাচনের আবহে এই ঘটনা রাজনৈতিক মহলেও নতুন করে নিরাপত্তা ইস্যু উসকে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সম্পর্কিত খবর

১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা! মালদা

১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা!

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অভিনব উদ্যোগ নিলেন মালদা কলেজের এনএসএস (NSS) স্বেচ্ছাসেবকরা। প্রায় ১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে ৩১০টি ইকো-ব্রিক। পরিবেশ রক্ষার পাশাপাশি দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং যুব-নেতৃত্বাধীন জলবায়ু সচেতনতার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ।ফেলে দেওয়া প্লাস্টিককে সম্পদে পরিণত করার এই প্রয়াসে অংশ নেন কলেজের এনএসএস স্বেচ্ছাসেবকরা। সংগৃহীত প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট প্রক্রিয়ায় পুনর্ব্যবহার করে তৈরি করা হয় ইকো-ব্রিক। পরিবেশ দূষণ কমা

সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ মালদা

সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ

নদীর উপর তৈরি হয়েছে পাকা সেতু। কিন্তু সেতুর দু’প্রান্তে সংযোগকারী রাস্তা না থাকায় প্রায় দেড় দশক ধরে সেটি কার্যত অকেজো। মালদহের রতুয়া-১ ব্লকের বারোমাসিয়া নদীর ঠুঁটিয়া ঘাটের এই সেতু নিয়েই ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের দিকে তৎকালীন মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে সেতুটির নির্মাণ শুরু হয় এবং ২০১২ সালের মধ্যে কাজ শেষ হয়। কিন্তু তারপর প্রায় ১৫ বছর কেটে গেলেও সেতু দিয়ে যান চলাচল শুরু হয়নি। দু’প্রান্তে রাস্তা তৈরির অভাবই মূল

পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল পূর্ব মেদিনীপুর

পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল

পুজোর আগেই ফের ভোটের উত্তাপ পশ্চিমবঙ্গে। নন্দীগ্রাম ও রেজিনগর—রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।সোমবার উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন জানায়, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা এবং ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর ছাড়াও একই দিনে ভোট হবে তামিলনাড