অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং উল্টোডাঙা উড়ালপুলে ভেঙে পড়ল হাইটবার, বন্ধ যান চলাচল, বাইপাসে তীব্র যানজট

মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, তদন্তভার সম্পূর্ণভাবে এনআইএ-র হাতে!

বিধানসভা ভোটের আবহে মালদার মোথাবাড়ি কাণ্ডে সোমবার কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ট্রাইবুনালের কাজ যাতে নির্বিঘ্নে চলতে পারে, সেই নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা রাজ্য পুলিশ ও প্রশাসনের দায়িত্ব। একই সঙ্গে বিচারকদের উপর হামলা ও দীর্ঘক্ষণ ঘেরাওয়ের ঘটনার তদন্তভার সম্পূর্ণভাবে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে মোফা

মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, তদন্তভার সম্পূর্ণভাবে এনআইএ-র হাতে!

নিজস্ব সংবাদদাতা : বিধানসভা ভোটের আবহে মালদার মোথাবাড়ি কাণ্ডে সোমবার কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ট্রাইবুনালের কাজ যাতে নির্বিঘ্নে চলতে পারে, সেই নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা রাজ্য পুলিশ ও প্রশাসনের দায়িত্ব। একই সঙ্গে বিচারকদের উপর হামলা ও দীর্ঘক্ষণ ঘেরাওয়ের ঘটনার তদন্তভার সম্পূর্ণভাবে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে মোফাক্কারুল ইসলাম ও শাহজাহান আলিকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ধৃতদের দ্রুত এনআইএ-র হেফাজতে দিতে হবে। পাশাপাশি, এতদিনের তদন্তে সংগৃহীত সমস্ত নথি, এফআইআর এবং অন্যান্য প্রমাণও কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শুনানির সময় মোথাবাড়ি ঘটনার একটি ভিডিও আদালতে পেশ করা হয়। সেই ভিডিওতে এক বিচারকের আতঙ্কিত আর্তনাদ শোনা গিয়েছে বলে জানা যায়। ভিডিওটি দেখার পর প্রধান বিচারপতি কঠোর ভাষায় জানান, পরিস্থিতি সামাল দিতে রাজ্য প্রশাসন ব্যর্থ হলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শীর্ষ আদালত পিছপা হবে না।এদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য নিয়ে প্রশ্ন তোলা হয়। বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ-কে ঘিরে করা মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে কমিশনের আশঙ্কা। সেই প্রসঙ্গও আদালতের নজরে আনা হয়।সোমবার সুপ্রিম কোর্টে এনআইএ একটি ২৫ পাতার প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। সেখানে আক্রান্ত বিচারকদের বয়ান ছাড়াও মোথাবাড়ি এলাকার ২২০ জন বুথ লেভেল অফিসারের জবানবন্দি গুরুত্ব সহকারে নথিভুক্ত করা হয়েছে। তদন্তকারীদের দাবি, স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে, যা গোটা ঘটনার পেছনে পরিকল্পিত চক্রান্তের ইঙ্গিত দিচ্ছে।তদন্তকারী সূত্রের দাবি, ঘটনার দিন পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল, প্রশাসনের তরফে কোনও গাফিলতি ছিল কি না এবং বিচারকদের নিরাপত্তা কেন ভেঙে পড়ল— তার পূর্ণাঙ্গ চিত্রই এই রিপোর্টে তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় স্তরে খতিয়ে দেখার পরই তা সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে, ফলে মোথাবাড়ি কাণ্ডে আগামী দিনে আরও বড় পদক্ষেপের ইঙ্গিত মিলছে।

সম্পর্কিত খবর

১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা! মালদা

১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য থেকে ৩১০ ইকো-ব্রিক, নজির গড়লেন মালদা কলেজের NSS স্বেচ্ছাসেবকরা!

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অভিনব উদ্যোগ নিলেন মালদা কলেজের এনএসএস (NSS) স্বেচ্ছাসেবকরা। প্রায় ১২৪ কেজি প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে তৈরি করা হয়েছে ৩১০টি ইকো-ব্রিক। পরিবেশ রক্ষার পাশাপাশি দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং যুব-নেতৃত্বাধীন জলবায়ু সচেতনতার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ।ফেলে দেওয়া প্লাস্টিককে সম্পদে পরিণত করার এই প্রয়াসে অংশ নেন কলেজের এনএসএস স্বেচ্ছাসেবকরা। সংগৃহীত প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট প্রক্রিয়ায় পুনর্ব্যবহার করে তৈরি করা হয় ইকো-ব্রিক। পরিবেশ দূষণ কমা

সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ মালদা

সেতু আছে, রাস্তা নেই! ১৫ বছর ধরে যাতায়াতের অপেক্ষায় মালদহের রতুয়ার মানুষ

নদীর উপর তৈরি হয়েছে পাকা সেতু। কিন্তু সেতুর দু’প্রান্তে সংযোগকারী রাস্তা না থাকায় প্রায় দেড় দশক ধরে সেটি কার্যত অকেজো। মালদহের রতুয়া-১ ব্লকের বারোমাসিয়া নদীর ঠুঁটিয়া ঘাটের এই সেতু নিয়েই ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালের দিকে তৎকালীন মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে সেতুটির নির্মাণ শুরু হয় এবং ২০১২ সালের মধ্যে কাজ শেষ হয়। কিন্তু তারপর প্রায় ১৫ বছর কেটে গেলেও সেতু দিয়ে যান চলাচল শুরু হয়নি। দু’প্রান্তে রাস্তা তৈরির অভাবই মূল

পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল পূর্ব মেদিনীপুর

পুজোর আগেই নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন, ভোট ৬ অক্টোবর! ৯ অক্টোবর ফল

পুজোর আগেই ফের ভোটের উত্তাপ পশ্চিমবঙ্গে। নন্দীগ্রাম ও রেজিনগর—রাজ্যের এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশনের সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা করা হবে ৯ অক্টোবর।সোমবার উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন জানায়, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা এবং ১৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর ছাড়াও একই দিনে ভোট হবে তামিলনাড