Skip to content

মেদিনীপুরের চিকিৎসা জগতে অপূরণীয় ক্ষতি, প্রয়াত প্রবীণ চিকিৎসক ডাঃ সীতারাম পাল!

নিজস্ব সংবাদদাতা : চলে গেলেন মেদিনীপুরের অন্যতম প্রবীণ ও বিশিষ্ট কনসালটেন্ট ফিজিশিয়ান ডাঃ সীতারাম পাল, যিনি সকলের কাছে ডাঃ এস পাল নামেই অধিক পরিচিত ছিলেন। বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে মেদিনীপুরের চিকিৎসা মহল ও সাধারণ মানুষের মধ্যে।দীর্ঘ কয়েক দশক ধরে জেনারেল মেডিসিন ও ইন্টারনাল মেডিসিন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক হিসেবে তিনি অসংখ্য মানুষের চিকিৎসা করেছেন। রোগীদের প্রতি তাঁর আন্তরিকতা, মানবিক ব্যবহার এবং নিরলস চিকিৎসা পরিষেবা তাঁকে মানুষের অত্যন্ত কাছের মানুষ করে তুলেছিল। চিকিৎসক হিসেবে দক্ষতার পাশাপাশি একজন সজ্জন ও সহৃদয় মানুষ হিসেবেও তিনি সকলের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন।ডাঃ সীতারাম পালের মৃত্যুতে চিকিৎসক মহল, রোগী, শুভানুধ্যায়ী ও মেদিনীপুরবাসীর মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, তাঁর প্রয়াণে মেদিনীপুরের চিকিৎসা জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল।

Latest