অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং লাল সিগন্যালেও বিপদ এড়ানো গেল না! লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের 5 কামরা, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!

‘ওকে আমিই পাঠিয়েছিলাম’— মালতিপুরের সভা থেকে মৌসমকে তীব্র খোঁচা মমতার!

মালদহের মালতিপুরে নির্বাচনী মঞ্চ থেকে কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুরকে ঘিরে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো Mamata Banerjee। শনিবারের জনসভায় নাম না করেই প্রাক্তন তৃণমূল সাংসদকে নিশানা করে মমতা বলেন, “উনি ভোটে লড়ে জেতেননি, বিধায়কদের ভোটে জিতেছিলেন। আমার ভোটও পেয়েছিলেন।” তাঁর এই মন্তব্য ঘিরে মালদহের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।মালতিপুরের সভামঞ্চ থেকে মমতার অভিযোগ, দল থেকে একাধিক সুযোগ পাওয়ার পরেও ভোটের মুখে দলবদল করেছেন Mausam Benazir Noor। ইঙ্গিতপূর্ণ সুরে

‘ওকে আমিই পাঠিয়েছিলাম’— মালতিপুরের সভা থেকে মৌসমকে  তীব্র খোঁচা মমতার!

নিজস্ব সংবাদদাতা : মালদহের মালতিপুরে নির্বাচনী মঞ্চ থেকে কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুরকে ঘিরে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো Mamata Banerjee। শনিবারের জনসভায় নাম না করেই প্রাক্তন তৃণমূল সাংসদকে নিশানা করে মমতা বলেন, “উনি ভোটে লড়ে জেতেননি, বিধায়কদের ভোটে জিতেছিলেন। আমার ভোটও পেয়েছিলেন।” তাঁর এই মন্তব্য ঘিরে মালদহের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।মালতিপুরের সভামঞ্চ থেকে মমতার অভিযোগ, দল থেকে একাধিক সুযোগ পাওয়ার পরেও ভোটের মুখে দলবদল করেছেন Mausam Benazir Noor। ইঙ্গিতপূর্ণ সুরে তিনি বলেন, “নিজে জীবনে রাজ্যসভায় যেতে পারিনি, ওকে পাঠিয়েছিলাম।” একইসঙ্গে তাঁর কড়া মন্তব্য, “পলাতকদের মানুষ ক্ষমা করবে না।” রাজনৈতিক মহলের মতে, মৌসমের কংগ্রেসে প্রত্যাবর্তনকে ‘অকৃতজ্ঞতা’র ইস্যু করে মালতিপুরে আবেগের ভোট টানতেই এই কৌশলী আক্রমণ শাসকদলের। প্রসঙ্গত, মালতিপুর দীর্ঘদিন ধরেই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেই কেন্দ্রে মৌসম বেনজির নুরকে প্রার্থী করে পুরনো জমি ফের দখলের লড়াইয়ে নেমেছে কংগ্রেস। অন্যদিকে তৃণমূলও এই আসনকে মর্যাদার লড়াই হিসেবে দেখছে। ফলে মমতার এই মন্তব্যে ভোটের আগে মালতিপুরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল বলেই মত ওয়াকিবহাল মহলের। এদিন মমতা আরও বলেন, “এত সুযোগ পাওয়ার পরেও ভোটের সময় দলের বিরোধিতা করেছে। মানুষ এর জবাব দেবে।”

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ

প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি

প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ? দেশ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ