পিড়াকাটায় বিদ্যুতের তারে জড়িয়ে একসঙ্গে ৩ হাতির মৃত্যু, চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে!
বিদ্যুতের তারে জড়িয়ে একসঙ্গে তিনটি হাতির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা এলাকায়। রবিবার সকাল ৬টা ১২ মিনিট নাগাদ পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটের অন্তর্গত হাড়তাড়া মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, হাড়তাড়া মাঠে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মৃত্যু হয় তিনটি হাতির। সকালে ঘটনাটি নজরে আসতেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। একসঙ্গে তিনটি হাতির মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ও চাঞ্চল্য তৈরি হ
সেখ ওয়ারেশ আলী : বিদ্যুতের তারে জড়িয়ে একসঙ্গে তিনটি হাতির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা এলাকায়। রবিবার সকাল ৬টা ১২ মিনিট নাগাদ পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটের অন্তর্গত হাড়তাড়া মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, হাড়তাড়া মাঠে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মৃত্যু হয় তিনটি হাতির। সকালে ঘটনাটি নজরে আসতেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। একসঙ্গে তিনটি হাতির মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ও চাঞ্চল্য তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।কীভাবে হাতিগুলি বিদ্যুতের তারের সংস্পর্শে এল, তার এবং বিদ্যুতের লাইনের অবস্থাই বা কেমন ছিল—তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠছে।

বিদ্যুতের তার নিচু হয়ে ছিল কি না, নাকি অন্য কোনও পরিস্থিতিতে হাতিগুলি তারের সংস্পর্শে আসে, তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। বনদপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি হাতিগুলির মৃত্যুর কারণ খতিয়ে দেখবেন।

বিদ্যুতের তারের অবস্থান, লাইন সংক্রান্ত নিরাপত্তা এবং ঘটনাস্থলের পরিস্থিতিও তদন্তের আওতায় আসতে পারে।একসঙ্গে তিনটি হাতির মৃত্যুর ঘটনায় বনদপ্তর ও বিদ্যুৎ সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই মুহূর্তে মৃত্যুর সঠিক কারণ বা দুর্ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। বনদপ্তরের তদন্ত ও পরবর্তী রিপোর্ট সামনে এলেই ঘটনার প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুতে বিলম্ব, ক্ষোভে সরব সংগ্রাম কমিটি! 8 দফা দাবিতে স্মারকলিপি, 20 নভেম্বর গণঅবস্থানের ডাক
পশ্চিম মেদিনীপুর
চন্দ্রকোনা থানায় ঘুষকাণ্ড! টাকা নেওয়ার সময় ASIকে হাতেনাতে গ্রেফতার করল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ
পশ্চিম মেদিনীপুর