অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চন্দ্রকোনা থানায় ঘুষকাণ্ড! টাকা নেওয়ার সময় ASIকে হাতেনাতে গ্রেফতার করল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ

ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুতে বিলম্ব, ক্ষোভে সরব সংগ্রাম কমিটি! 8 দফা দাবিতে স্মারকলিপি, 20 নভেম্বর গণঅবস্থানের ডাক

ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুতে বিলম্ব, ক্ষোভে সরব সংগ্রাম কমিটি! 8 দফা দাবিতে স্মারকলিপি, 20 নভেম্বর  গণঅবস্থানের ডাক

নিজস্ব সংবাদদাতা : ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ এখনও শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি ও সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি। নভেম্বর মাসেই প্রকল্পের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করে দ্রুত কাজ শুরু, সাহেবঘাট ও বন্দর এলাকায় কংক্রিটের সেতু নির্মাণ-সহ আট দফা দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও সেচ দপ্তরে স্মারকলিপি জমা দিল সংগঠনগুলি।প্রতিনিধিদলে ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, অফিস সম্পাদক কানাই লাল পাখিরা এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য মহাদেব সামন্ত। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) অমিতাভ সরকার এবং সেচ দপ্তরের পক্ষে জয়ন্ত দাস স্মারকলিপি গ্রহণ করেন।সংগ্রাম কমিটির অভিযোগ, 2025 সালের ডিসেম্বর মাসে শিলাবতী নদীর নিম্নাংশ সংস্কারের ওয়ার্ক অর্ডার দেওয়া হলেও প্রায় 10 মাসে মাত্র 500 মিটার অংশের পূর্ণাঙ্গ সংস্কার হয়েছে। অন্যান্য কাজের অগ্রগতিও সন্তোষজনক নয়। ফলে চলতি বর্ষায় ঘাটাল মহকুমার একাংশের মানুষ তিনবার বন্যার মুখে পড়েছেন।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের মোট 48টি কাজের মধ্যে 27 টির ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। 22 টি কাজ চলছে, পাঁচটি শেষ হয়েছে এবং বাকি 21 টি কাজের রি-টেন্ডার প্রক্রিয়া চলছে। অন্যদিকে, প্রকল্পের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে প্রায় 1200 কোটি টাকা বরাদ্দ করেছে। সংগ্রাম কমিটির দাবিগুলির মধ্যে রয়েছে নদী ও খাল সংস্কার, দুর্বল নদীবাঁধ মজবুত করা, বেআইনি কাঠামো অপসারণ, চন্দ্রেশ্বর খালকে শিলাবতীর সঙ্গে সংযুক্ত করা এবং সাহেবঘাট ও বন্দরে কংক্রিটের সেতু নির্মাণ। স্থায়ী সেতু তৈরি না হওয়া পর্যন্ত সরকারি উদ্যোগে কাঠের সেতু নির্মাণ করে বিনামূল্যে পারাপারের ব্যবস্থারও দাবি জানানো হয়েছে।কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান, প্রশাসন দ্রুত পদক্ষেপ না করলে আন্দোলন আরও জোরদার করা হবে। দাবিগুলির সমর্থনে আগামী 20 নভেম্বর ঘাটাল কলেজ মোড়ে গণঅবস্থানের ডাক দিয়েছে সংগঠন।