95 বছর পর উন্মোচিত ইতিহাসের অধ্যায়, দাঁতনে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের আগমনের স্মৃতি উদ্ধার!
নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ 95 বছর পর নতুন করে সামনে এল দাঁতনের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। 1931 সালের 15 নভেম্বর মেদিনীপুর ব্যবচ্ছেদ বিরোধী আন্দোলনের জনসভায় যোগ দিতে দাঁতনের কালীচণ্ডীর মাঠে এসেছিলেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। দীর্ঘদিন ইতিহাসের আড়ালে থাকা এই ঘটনার প্রামাণ্য তথ্য উদ্ধার করলেন আঞ্চলিক ইতিহাস গবেষক সন্তু জানা।এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে দণ্ডভুক্তি একাডেমি রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে দাঁতনে আয়োজিত হয় এক বর্ণাঢ্য স্মরণ সমারোহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক এবং এলাকার বহু গুণীজন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহাসিক তথ্যসমৃদ্ধ বুলেটিন ‘বৈঠক’-এর প্রকাশ। পাশাপাশি 1931 সালে বীরেন্দ্রনাথ শাসমলের ঐতিহাসিক জনসভার একটি কল্পিত দৃশ্য সুবিশাল ক্যানভাসে চিত্রিত করে তুলে ধরা হয়।

উল্লেখ্য, ওড়িশা সীমান্তবর্তী দাঁতন অঞ্চলে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির ইতিহাসে 1931 সালের 15 নভেম্বর একটি তাৎপর্যপূর্ণ দিন। ওইদিন মেদিনীপুর ব্যবচ্ছেদ বিরোধী আন্দোলনের পক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে কালীচণ্ডীর মাঠে উপস্থিত হয়েছিলেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। তাঁর সেই ঐতিহাসিক আগমনের স্মৃতি দীর্ঘ সময় ধরে আঞ্চলিক ইতিহাসের আড়ালে থেকে গিয়েছিল।

95 বছর পর গবেষণার মাধ্যমে এই ঘটনার প্রামাণ্য তথ্য সামনে আসায় দাঁতনের ইতিহাসচর্চায় নতুন মাত্রা যুক্ত হল। দণ্ডভুক্তি একাডেমি রিসার্চ ফাউন্ডেশনের এই উদ্যোগের মধ্য দিয়ে স্থানীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণেরও এক উল্লেখযোগ্য প্রয়াস দেখা গেল।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘জনজাতীয় গৌরব দিবস’ উদযাপন, উঠে এল আদিবাসী ইতিহাস ও সংস্কৃতির নানা দিক
পশ্চিম মেদিনীপুর
সুস্বাস্থ্য ও পরিবেশ সচেতনতার বার্তা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, আয়োজিত হলো ‘Sundays On Cycle’
পশ্চিম মেদিনীপুর