অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে 6 কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার বিজেপি নেতা!

মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে 6 কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার বিজেপি নেতা!

মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে 6 কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার বিজেপি নেতা!

নিজস্ব সংবাদদাতা : চাকরি পাইয়ে দেওয়া, সরকারি কাজের বরাত এবং বিধানসভা নির্বাচনে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে প্রায় 6 কোটি টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার হলেন পূর্ব মেদিনীপুরের এক বিজেপি নেতা। ধৃতের নাম অভিজিৎ করণ। শনিবার নন্দকুমার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ করণ বিজেপির নন্দকুমার-1 মণ্ডল কমিটির সহ-সভাপতি। নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য রিপুঞ্জয় প্রামাণিকের অভিযোগের ভিত্তিতে গত 11 নভেম্বর তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। অভিযোগ, বিধানসভা নির্বাচনে প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে 12 লক্ষ টাকা নেওয়া হয়েছিল।এছাড়াও চাকরি পাইয়ে দেওয়া এবং বিভিন্ন সরকারি চুক্তিভিত্তিক কাজের বরাত দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে অভিজিতের বিরুদ্ধে।

সব মিলিয়ে প্রতারণা ও অর্থ আদায়ের পরিমাণ প্রায় 6 কোটি টাকা বলে অভিযোগকারীদের দাবি। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগও সামনে এসেছে।গ্রেপ্তারের পর রবিবার ধৃতকে পূর্ব মেদিনীপুরের সিজেএম আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এই অর্থ লেনদেনের সঙ্গে আর কারা জড়িত এবং অভিযোগের পিছনে অন্য কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।অন্যদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিজিৎ করণ। তাঁর দাবি, তাঁকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে এবং 6 কোটি টাকা আদায়ের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে অভিযোগগুলির সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।