সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চন্দ্রকোনা বাজারে বিধায়ক ও ওসির আকস্মিক পরিদর্শন!

সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চন্দ্রকোনা বাজারে বিধায়ক ও ওসির আকস্মিক পরিদর্শন!

সুমন মণ্ডল : সবজির লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। সেই পরিস্থিতিতে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে এবং ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত করতে চন্দ্রকোনা বাজারে আকস্মিক পরিদর্শনে যান চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই এবং চন্দ্রকোনা থানার ওসি।পরিদর্শন চলাকালীন বিভিন্ন সবজির খুচরো বিক্রয়মূল্য খতিয়ে দেখা হয়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে মূল্যবৃদ্ধির কারণ জানতে চাওয়া হয় এবং কোনওভাবেই অযৌক্তিকভাবে দাম না বাড়ানোর জন্য সতর্ক করা হয়। বাজারে ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় সবজি বিক্রি নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে বাজারের পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি চালানো হবে। কোথাও অতিরিক্ত দাম নেওয়া বা কৃত্রিম সংকট তৈরি করে মূল্যবৃদ্ধির অভিযোগ মিললে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।বাজার পরিদর্শনের সময় ক্রেতাদের সঙ্গেও কথা বলেন বিধায়ক ও পুলিশ আধিকারিকরা। তাঁদের অভিযোগ ও মতামত শুনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়।