Skip to content

'বকেয়া মেটাতেই হবে'—চন্দ্রকোণা পুরসভার সামনে VCT কর্মীদের বিক্ষোভ

সুমন মন্ডল : বকেয়া বেতন পরিশোধের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পুরসভার সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হলেন VCT (ভেক্টর কন্ট্রোল টিম)-এর কর্মীরা। বুধবার পুরসভার প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ১২টি ওয়ার্ডে কর্মরত মোট ৮৪ জন VCT কর্মী।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য বেতন বকেয়া রয়েছে। একাধিকবার পুরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। বারবার আশ্বাস মিললেও এখনও পর্যন্ত বকেয়া অর্থ পরিশোধের বিষয়ে কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলেও দাবি তাঁদের।কর্মীদের স্পষ্ট দাবি, অবিলম্বে সমস্ত বকেয়া বেতন মিটিয়ে দিতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য পুরসভার সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Latest