অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বারবার অভিযোগ করেও ফেরেনি রাস্তার হাল!

বারবার অভিযোগ করেও ফেরেনি রাস্তার হাল। তাই এবার পঞ্চায়েতের উপর ভরসা না রেখেই রাস্তা সারাইয়ের কাজ শুরু করলেন পুরুলিয়ার মানবাজার ১ নং ব্লকের বারমেশা রামনগর অঞ্চলের ধাদকার গ্রামবাসীরা।জানা গিয়েছে এই এলাকার রাস্তার অবস্থা খুবই খারাপ। যার জেরে ফসল ঘরে নিয়ে আসতে সমস্যা হয়। রোগী থেকে গর্ভবতী মহিলা সারা বছরই কষ্ট পান এই রাস্তার জন্য। তাই নিজেদের মধ্যে চাঁদা তুলে মঙ্গলবার বিকেল থেকে শুরু করেছেন রাস্তা ঠিক করার কাজ। একেবারে প্রত্যন্ত এলাকায় থাকা এই গ্রামের প্রধান রাস্তার হাল শো

বারবার অভিযোগ করেও ফেরেনি রাস্তার হাল!

পুরুলিয়া নিজস্ব প্রতিবেদন : বারবার অভিযোগ করেও ফেরেনি রাস্তার হাল। তাই এবার পঞ্চায়েতের উপর ভরসা না রেখেই রাস্তা সারাইয়ের কাজ শুরু করলেন পুরুলিয়ার মানবাজার ১ নং ব্লকের বারমেশা রামনগর অঞ্চলের ধাদকার গ্রামবাসীরা।জানা গিয়েছে এই এলাকার রাস্তার অবস্থা খুবই খারাপ। যার জেরে ফসল ঘরে নিয়ে আসতে সমস্যা হয়। রোগী থেকে গর্ভবতী মহিলা সারা বছরই কষ্ট পান এই রাস্তার জন্য। তাই নিজেদের মধ্যে চাঁদা তুলে মঙ্গলবার বিকেল থেকে শুরু করেছেন রাস্তা ঠিক করার কাজ। একেবারে প্রত্যন্ত এলাকায় থাকা এই গ্রামের প্রধান রাস্তার হাল শোচনিয় বলে দাবি গ্রামবাসীদের। তাঁরা বলেন, বাম আমলে এখানে হয়েছিল রাস্তা ঢালাইয়ের কাজ। এই রাস্তার বেশ কিছু অংশ বেহাল হয়ে পড়ে। চার বছর ধরে বার বার এনিয়ে গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় জানিয়েও কোনও লাভ হয়নি। তাই নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা সারাইয়ের কাজ শুরু করেছেন তারা।

সম্পর্কিত খবর

সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা পুরুলিয়া

সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা

সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫! পুরুলিয়া

সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫!

সাইবার প্রতারণার একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম পুলিশ। পুরুলিয়া ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।সাইবার পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ দুটি মামলা রুজু হয়। এরপর সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ATM লেনদেন, মোবাইলের কল লোকেশন এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখে তদন্ত শুরু করেন সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।তদন্তের সূত্র ধরে ২ সেপ্টেম্বর আয়ুষ সিনহা (১৯)-কে গ্র

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট  (Poppy straw) উদ্ধার! পুরুলিয়া

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট (Poppy straw) উদ্ধার!

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট উদ্ধার করল পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে ঝালদা–বালরামপুর সড়কের SH-4-এ নাকা চেকিং চালিয়ে একটি স্করপিও গাড়ি আটক করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় ৪৫৯.১৪ কেজি (Poppy straw) সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ আগস্ট বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পাওয়ার পর SH-4-এ নাকা চেকিং শুরু করা হয়। রাত প্রায় ১২টা ৫৫ মিনিট নাগাদ একটি স্করপ