অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বাংলা বনধে বিঘ্নিত রেল পরিষেবা,এমন ছবি দেখাগেলো খড়্গপুর স্টেশনে!

বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। মঙ্গলবার আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। যা কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়া। বুধবার বনধ সফল করতে সক্রিয় বিজেপি কর্মী সমর্থকেরা। জেলায় জেলায় চলছে পথ অবরোধ, ব্যাহত ট্রেন পরিষেবাও। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত অশান্তির খবরও মিলেছে। খড়্গপুর স্টেশনে দীর্ঘক্ষণ ধরে রেল অবরোধ করে বিজেপি কর্মীরা। ট্রেনের লাইনে বসে পড়েন বিক্ষোভকারীরা। হাওড়া-খড়গপুর শাখায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ

বাংলা বনধে বিঘ্নিত রেল পরিষেবা,এমন ছবি দেখাগেলো খড়্গপুর স্টেশনে!

নিজস্ব সংবাদদাতা : বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। মঙ্গলবার আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। যা কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়া। বুধবার বনধ সফল করতে সক্রিয় বিজেপি কর্মী সমর্থকেরা। জেলায় জেলায় চলছে পথ অবরোধ, ব্যাহত ট্রেন পরিষেবাও। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত অশান্তির খবরও মিলেছে। খড়্গপুর স্টেশনে দীর্ঘক্ষণ ধরে রেল অবরোধ করে বিজেপি কর্মীরা। ট্রেনের লাইনে বসে পড়েন বিক্ষোভকারীরা। হাওড়া-খড়গপুর শাখায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়তে হয় যাত্রীদের।

এদিকে হুগলি স্টেশনে রেল লাইনের উপর শুয়ে পড়ে চলছে রেল অবরোধ। লক্ষ্মীকান্তপুর লাইনের একাধিক স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেললেন বনধ সমর্থকেরা। ফলে ট্রেন চলাচল ব্যাহত শিয়ালদহের দক্ষিণ শাখায়। সূত্রের খবর, শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, নামখানাগামী ট্রেন চলাচল বন্ধ। 

সম্পর্কিত খবর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ