অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ভূতুড়ে স্টেশন বলে নাম হয়ে গিয়েছিল পুরুলিয়ার বেগুনকোদর!

একসময় ভূতুড়ে স্টেশন বলে নাম হয়ে গিয়েছিল পুরুলিয়ার বেগুনকোদরের । এবার সেই বেগুনকোদর স্টেশনের হাল ফিরছে। এলাকার মানুষ চান ভূতুড়ে স্টেশনের নাম মুছে গিয়ে এটি একটি ব্যস্ত স্টেশন হয়ে উঠুক। সেই সঙ্গে যে সব প্রচলিত কথা এই স্টেশন নিয়ে রয়েছে তা থেকেও নিস্তার পাওয়া যাক। দক্ষিণ পূর্ব রেলের রাঁচি ডিভিশনের অন্তর্গত এই স্টেশনটি কোটশিলা মুরি শাখায় রয়েছে। বেগুনকোদর স্টেশনে ভূত রয়েছে এই খবর লোকমুখে প্রচারিত হয়ে যায় বহুকাল আগে। সুদূর অতীতে এক সময় এই স্টেশনটি একটি পূর্ণাঙ্গ স্টেশন ছিল বলে জানা য

ভূতুড়ে স্টেশন বলে নাম হয়ে গিয়েছিল পুরুলিয়ার বেগুনকোদর!

নিজস্ব প্রতিবেদন : একসময় ভূতুড়ে স্টেশন বলে নাম হয়ে গিয়েছিল পুরুলিয়ার বেগুনকোদরের । এবার সেই বেগুনকোদর স্টেশনের হাল ফিরছে। এলাকার মানুষ চান ভূতুড়ে স্টেশনের নাম মুছে গিয়ে এটি একটি ব্যস্ত স্টেশন হয়ে উঠুক। সেই সঙ্গে যে সব প্রচলিত কথা এই স্টেশন নিয়ে রয়েছে তা থেকেও নিস্তার পাওয়া যাক। দক্ষিণ পূর্ব রেলের রাঁচি ডিভিশনের অন্তর্গত এই স্টেশনটি কোটশিলা মুরি শাখায় রয়েছে। বেগুনকোদর স্টেশনে ভূত রয়েছে এই খবর লোকমুখে প্রচারিত হয়ে যায় বহুকাল আগে। সুদূর অতীতে এক সময় এই স্টেশনটি একটি পূর্ণাঙ্গ স্টেশন ছিল বলে জানা যায়। পরবর্তীকালে কোনও অজ্ঞাত কারণে স্টেশনটি বন্ধ হয়ে যায়।রটে যায় এখানকার স্টেশন মাস্টার ভূতের ভয়ে রাতারাতি সব ছেড়ে চলে গিয়েছেন। তারপর থেকে আর কেউ এখানে না আসায় স্টেশন কার্যত বন্ধই হয়ে যায়। বহু বছর বন্ধ হয়ে থাকার পর ২০০৭ সালে স্টেশনটি প্যাসেঞ্জার হল্ট হিসেবে চালু হলেও নামমাত্র কয়েকটি ট্রেনের দাঁড়ায় এখানে। এলাকার মানুষ এই ভূতুড়ে স্টেশনের নাম নিয়ে প্রথম থেকেই বিরক্ত ছিলেন। তাঁদের দাবি, ভূতের কথা সম্পূর্ণ মিথ্যা। একই দাবি স্থানীয় শিক্ষক পরমেশ্বর কুমারেরও।

সম্পর্কিত খবর

সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা পুরুলিয়া

সাহিত্যের পাতায় মানসিক শান্তির সন্ধান, শরৎচন্দ্রের লেখায় বিবলিওথেরাপির অনন্য দিশা

সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫! পুরুলিয়া

সাইবার প্রতারণা চক্রে বড়সড় সাফল্য পুরুলিয়া পুলিশের, গ্রেফতার ৫!

সাইবার প্রতারণার একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে তদন্তে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম পুলিশ। পুরুলিয়া ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।সাইবার পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ দুটি মামলা রুজু হয়। এরপর সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ATM লেনদেন, মোবাইলের কল লোকেশন এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখে তদন্ত শুরু করেন সাইবার ক্রাইম থানার আধিকারিকরা।তদন্তের সূত্র ধরে ২ সেপ্টেম্বর আয়ুষ সিনহা (১৯)-কে গ্র

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট  (Poppy straw) উদ্ধার! পুরুলিয়া

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে পুলিশের বড়সড় অভিযান, ৪৫৯ কেজি সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট (Poppy straw) উদ্ধার!

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট উদ্ধার করল পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার পুলিশ। ২০ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে ঝালদা–বালরামপুর সড়কের SH-4-এ নাকা চেকিং চালিয়ে একটি স্করপিও গাড়ি আটক করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় ৪৫৯.১৪ কেজি (Poppy straw) সন্দেহভাজন পপি স্ট্র ডাস্ট।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ আগস্ট বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পাওয়ার পর SH-4-এ নাকা চেকিং শুরু করা হয়। রাত প্রায় ১২টা ৫৫ মিনিট নাগাদ একটি স্করপ