Skip to content

রক্তদানেই জীবনদান, মেদিনীপুরে বিজেপির উদ্যোগে সফল শিবির!

সেখ ওয়ারেশ আলী : ভারতীয় জনতা পার্টির ৬ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে স্থানীয় শ্যামসঙ্গ ভবনে একটি বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই শিবিরে ওয়ার্ডের কর্মী-সমর্থক, রক্তদাতা এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) ডাঃ সৌম্য শঙ্কর সরঙ্গী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি শমিত কুমার মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক ডাঃ শঙ্কর গুছাইত এবং নারায়ণগড়ের বিধায়ক রামপ্রসাদ গিরি।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ টি. কে. বিশ্বাস, ডাঃ এস. সিনহা রায়, ডাঃ সুমন সাহু, ডাঃ অর্ণব দত্ত, ডাঃ বিপ্লব বর্মন, ডাঃ অরিজিৎ গুহ, ডাঃ সৌমজিৎ দাস, ডাঃ অমিত রঞ্জন, বজরংলাল আগারওয়াল, স্বরাজ ব্যানার্জি, অশোক ব্যানার্জি, শান্তনু চক্রবর্তী, বাসুদেব ঘোষ, মৌটুসী দণ্ডপাট, স্পন্দন হাসপাতালের মনোজবাবুসহ শহরের বিশিষ্ট চিকিৎসক, আইনজীবী, অধ্যাপক, শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।রক্তদান শিবিরে মোট ১২০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। গ্রীষ্মকালে রক্তের চাহিদা মেটাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। আয়োজকদের পক্ষ থেকে সকল রক্তদাতাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Latest