চন্দ্রকোনার কালিকাপুরে বাস-লরির মুখোমুখি ধাক্কা,মৃত বাস চালক,আহত বহু যাত্রী

চন্দ্রকোনার কালিকাপুরে বাস-লরির মুখোমুখি ধাক্কা,মৃত বাস চালক,আহত বহু যাত্রী

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কালিকাপুর এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের জেরে বাস ও লরির চালক-সহ একাধিক যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মৃত্যু হয়েছে বাস চালকের।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসন ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের জেরে বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার ফলে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে প্রশাসন।