বিজেপিতে যোগদান করছেন কলকাতা প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়!
বিজেপিতে যোগদান করছেন প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোন আসন থেকে লড়বেন তা নিশ্চিত করলেন না তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'আমি সাত তারিখ সম্ভবত বিজেপিতে যোগদান করব।' স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি প্রার্থী হবেন লোকসভা নির্বাচনে? এই প্রশ্নের জবাব হিসেবে তিনি বলেন, 'এই সিদ্ধান্ত নেব দল।' আদৌ তিনি লড়বেন কিনা তা স্পষ্ট করেননি। পাশাপাশি আগাম ইস্তফা দেওয়ায় তাঁর আর্থিক ক্ষতি হবে এমনটাই জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবারই কার্যত বোমা ফাটিয়েছ
নিজস্ব সংবাদদাতা : বিজেপিতে যোগদান করছেন প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোন আসন থেকে লড়বেন তা নিশ্চিত করলেন না তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'আমি সাত তারিখ সম্ভবত বিজেপিতে যোগদান করব।' স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি প্রার্থী হবেন লোকসভা নির্বাচনে? এই প্রশ্নের জবাব হিসেবে তিনি বলেন, 'এই সিদ্ধান্ত নেব দল।' আদৌ তিনি লড়বেন কিনা তা স্পষ্ট করেননি। পাশাপাশি আগাম ইস্তফা দেওয়ায় তাঁর আর্থিক ক্ষতি হবে এমনটাই জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবারই কার্যত বোমা ফাটিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের এই বিচারপতি জানিয়েছিলেন, তিনি বিচারপতি পদ থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।তা নিয়ে জল্পনা চলছিলই। এই যাবতীয় জল্পনার মধ্যেই মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।