চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে
নিজস্ব সংবাদদাতা : বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেকার যুবকদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে বিড়লা ওপাস পেইন্টস কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেওয়ার নাম করে এই প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্তদের বিরুদ্ধে সরব হয়েছেন প্রতারিতরা। এমনকী অভিযুক্তদের আটকে রেখে টাকা ফেরতের দাবিও জানানো হয় বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগে নাম উঠে এসেছে খড়গপুরের ইন্দা এলাকার বাসিন্দা সৈবাল সাঁতরা এবং রামপ্রভাস কুমারের। অভিযোগকারী কমলেশ চক্রবর্তীর দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে বিড়লা ওপাস পেইন্টস-সহ দুটি সংস্থায় চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই সূত্রে তাঁদের কাছ থেকে দুটি চুক্তিপত্র বা অ্যাগ্রিমেন্টের কপি দেওয়া হয়।

পরবর্তীতে ওই নথিগুলি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় অভিযোগকারী নিজেই সংশ্লিষ্ট দুটি কোম্পানিতে গিয়ে সেগুলির সত্যতা যাচাই করেন। তাঁর দাবি, কোম্পানির তরফে জানানো হয়, ওই ধরনের কোনও টেন্ডার জারি করা হয়নি। ফলে তাঁকে দেওয়া টেন্ডার সংক্রান্ত নথিগুলি ভুয়ো বলে জানতে পারেন তিনি।কমলেশ চক্রবর্তীর অভিযোগ, ভুয়ো নথি দেখিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে মোট 12 লক্ষ 78 হাজার টাকারও বেশি আদায় করা হয়েছে।

বিষয়টি বুঝতে পেরে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন। তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং প্রতারিত অর্থ ফেরতের ব্যবস্থা করা হোক।চাকরির আশায় অর্থ প্রদান করে প্রতারণার শিকার হওয়ার অভিযোগকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ তদন্তের পরই স্পষ্ট হবে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
পাঁচ শতাব্দীর ঐতিহ্য ও অলৌকিক বিশ্বাসের মেলবন্ধন, মেদিনীপুরের হবিবপুরে আজও জাগ্রত ‘লছি পোদ্দার’ বাড়ির কালী
পশ্চিম মেদিনীপুর
শ্যামামায়ের আরাধনায় মানবিকতার বার্তা, পশুবলির পরিবর্তে রক্তদান করে 30 জনের জীবন বাঁচানোর অঙ্গীকার!
পশ্চিম মেদিনীপুর